ইসরায়েলি সামরিক বাহিনী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়ায় এক ফিলিস্তিনি নারী তাঁর অনাগত সন্তানকে হারিয়েছেন। নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কারিউত শহরের ওই বাসিন্দাকে নিয়ে যাওয়ার সময় ওয়াফাতা সামরিক তল্লাশি চৌকিতে গাড়িটি আটকে দেওয়া হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সোমবার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে পশ্চিম তীরের এই হৃদয়বিদারক খবর জানানো হয়েছে।
কারিউতের অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতি ওয়াফাকে জানান যে ইসরায়েলি সেনাসদস্যরা স্বাস্থ্যসেবা কর্মীদের কাজে সরাসরি বাধা সৃষ্টি করে এবং চেকপোস্টের ফটক দিয়ে অ্যাম্বুলেন্স পার হতে দিতে অস্বীকার করে।
বাশার আল-কারিউতি আরও জানান যে ছয় মাসের গর্ভবতী ওই নারী তীব্র রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও তাকে তল্লাশি চালানো হয়। একই সাথে চিকিৎসাদলের এক সদস্যকে সেনা হেফাজতে নেওয়া হয়।
সেনাসদস্যরা জোরপূর্বক অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য করে। এর ফলে গাড়িতে থাকা জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং লাইফ সাপোর্ট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে, যা গর্ভস্থ শিশুর অকালমৃত্যু ডেকে আনে।
সূত্র: মিডল ইস্ট আই
এস আই/














Discussion about this post