বুধবার, ৮ জুলাই, ২০২৬
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আজ কাঁদবেন কে, মেসি নাকি সালাহ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৭ জুলাই, ১২:৫৯ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

আজ কাঁদবেন কে, মেসি নাকি সালাহ

Share on FacebookShare on Twitter

আটলান্টার দিনটা কি আবার লিওনেল মেসির হবে? নাকি সেই আলো কেড়ে নেবেন মোহামেদ সালাহ? ৯০ মিনিটে (যদি অতিরিক্ত সময় না লাগে) একজনের বিশ্বকাপ-স্বপ্ন আরও বড় হবে, অন্যজনের যাত্রা থেমে যাবে সেখানেই। বিশ্বকাপের নকআউটে সৌন্দর্যের চেয়ে বেঁচে থাকাটাই বড়। কে কত ভালো খেলল, সেটি ইতিহাস খুব বেশি মনে রাখে না; মনে রাখে, কে পরের ধাপে উঠল। সেই লড়াইয়ে আজ রাত ১০টায় মিসরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচ স্কালোনির দলের সামনে রেখে গেছে বেশ কিছু প্রশ্নও। আর্জেন্টিনার পরিচিত হাই প্রেসিং খুব একটা কার্যকর ছিল না, মাঝমাঠে কখনো কখনো হারিয়ে গেছে নিয়ন্ত্রণ, আক্রমণেও গতি কমেছে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়তে হয়েছে মেসির জাদুতেই। তাই মিসরের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে একাদশ ও কৌশল—দুই দিকেই পরীক্ষা-নিরীক্ষা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রাখা লিয়ান্দ্রো পারেদেসের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। পারেদেস খেললে মাঝমাঠে ভারসাম্য বাড়বে, প্রতিপক্ষের রক্ষণ ভাঙার প্রথম পাসও আরও নিখুঁত হতে পারে—বিশ্বাস স্কালোনির। আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেস এবার লাউতারো মার্তিনেসের জায়গায় সুযোগ পেতে পারেন।

তবে স্কালোনির জন্য স্বস্তির খবরও আছে। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে প্রচণ্ড গরম এবং আর্দ্রতার মধ্যে খেলতে গিয়ে এনসো ফার্নান্দেস, ফাকুন্দো মেদিনাসহ কয়েকজন ফুটবলার পেশিতে টান অনুভব করেছিলেন। এবার সেই সমস্যা নেই। আটলান্টার স্টেডিয়াম শীতাতপনিয়ন্ত্রিত। ফলে আবহাওয়া নিয়ে বাড়তি দুশ্চিন্তা ছাড়াই নিজেদের খেলায় মনোযোগ দিতে পারবে আর্জেন্টিনা।

মিসরও এসেছে আত্মবিশ্বাস নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। এখন তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। তাদের সবচেয়ে বড় শক্তি অবশ্যই মোহামেদ সালাহ। লিভারপুলে দীর্ঘ সময় রাজত্ব করা এই ফরোয়ার্ড এখনো মিসরের আক্রমণের প্রাণ। তাঁর পাশে আছেন ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ এবং সৃজনশীল মিডফিল্ডার ইমাম আশুর, যিনি ইতিমধ্যে এই বিশ্বকাপে দুটি গোল করেছেন।

ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী বার্তাই দিয়েছে মিসর। সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, ‘ওদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে, আর আমাদেরও আছে ২৬ জন মেসি। আশা করি আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন।’ মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে কি না —এমন প্রশ্নে তাঁর জবাব ছিল আরও স্পষ্ট, ‘আমরা মেসিকে দেখি না।

আমরা খেলোয়াড়দের বলি, প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে মাঠে নেমে নিজেদের খেলাটা খেলতে।’

কাগজে-কলমে অবশ্য এখনো এগিয়ে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন দলের অভিজ্ঞতা, নকআউটে চাপ সামলানোর সামর্থ্য এবং মেসির মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ফুটবলারের উপস্থিতি তাদের বাড়তি সুবিধা দেয়। কিন্তু মিসরও দেখিয়ে দিয়েছে, শারীরিক শক্তি, সংগঠিত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে তারা যেকোনো প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে পারে।

বিশ্বকাপের নকআউট পর্বে অবশ্য অতীতের অর্জনের কোনো মূল্য নেই। একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একটি অসাধারণ নৈপুণ্যই বদলে দিতে পারে পুরো গল্প। আটলান্টায় সেই গল্পের নায়ক হবেন মেসি, নাকি সালাহ—সেটিই জানার অপেক্ষা।

এ ইউ/

ShareTweet
Previous Post

খামেনীর জানাজায় নাসিরুদ্দিন পাটোয়ারীর খাবার বিতরণ

Next Post

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি

Related Posts

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিসর ম্যাচ
প্রবাস খেলা

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিসর ম্যাচ

যুক্তরাষ্ট্রকে ১ হালি গোল দিয়ে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এবার পাল্টে দেখাও’
প্রবাস খেলা

যুক্তরাষ্ট্রকে ১ হালি গোল দিয়ে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এবার পাল্টে দেখাও’

bdnews bangla
প্রবাস খেলা

মারা গেলেন আফগান পেসার শাপুর জাদরান

bdnews bangla
প্রবাস খেলা

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

bdnews bangla
প্রবাস খেলা

‘ফিলিস্তিনের কষ্ট না বুঝলে সে মানুষ নয়’, আর্জেন্টিনা ম্যাচের আগে মিশরের কোচ

যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

Next Post
bdnews bangla

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

খামেনির জানাজা থেকে বিশ্বকে দেওয়া ১০ বার্তা

খামেনির জানাজা থেকে বিশ্বকে দেওয়া ১০ বার্তা

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিসর ম্যাচ

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিসর ম্যাচ

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেপ্তার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রকে ১ হালি গোল দিয়ে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এবার পাল্টে দেখাও’

যুক্তরাষ্ট্রকে ১ হালি গোল দিয়ে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এবার পাল্টে দেখাও’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist