বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আড়াই মাস পর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ৪:৩৬ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস শিক্ষা
0 0
A A
bdnewes bangla

আড়াই মাস পর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম

Share on FacebookShare on Twitter

প্রায় আড়াই মাস পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে। ইতোমধ্যে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। তবে ১২টি বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। সেগুলোয় উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ প্রশাসনিক ব্যক্তিদের পদত্যাগের কারণে গুরত্বপূর্ণ পদগুলো শূন্য হয়ে যায়। এতে স্থবির হয়ে পড়ে উচ্চশিক্ষা কার্যক্রম।

এদিকে ৪৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হলেও ১২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়ায় এখনো পুরোদমে একাডেমিক কার্যক্রম চালু করা যায়নি। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ছাড়াই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দীর্ঘ আড়াই মাসের বেশি সময় পরও ক্লাস ও পরীক্ষা শুরু না হওয়ায় শঙ্কায় আছেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, প্রথম সারির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোয় আগে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্যগুলোয় নিয়োগ করা হচ্ছে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জটিলতা তৈরি হয়েছে, সেগুলোও দ্রুত নিরসন হয়ে যাবে। যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি, সেখানে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

দেশে ৫৫টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চারটি। বাকি ৫১টি সরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া আরও ৬টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়ছে। তবে সেগুলোর শিক্ষা কার্যক্রম এখনো শুরু হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের নিয়োগ দেওয়া প্রায় সবকটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেন। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোয় উপাচার্য নিয়োগ দেওয়া শুরু করেছে। ২৭ আগস্ট প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে। সেখানে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষায় শুরু হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে অনেক শিক্ষার্থীকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিন পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কা জানিয়েছেন অনেকেই। এটি থেকে উত্তরণে ধারাবাহিকভাবে ক্লাস-পরীক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ২০২৩-২৪ সেশনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ২২ সেপ্টেম্বর। এতে নবীন শিক্ষার্থীদের পদচারণায় বেড়েছে ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য।

১৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়। এরপরই বিভিন্ন বিভাগে শুরু হয় সেমিস্টার ফাইনাল ও মিড টার্ম পরীক্ষা। যেসব বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা জুলাইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলনের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি-সেসবে ইতোমধ্যে অনেক বিভাগে সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৮ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আইন বিভাগ ছাড়া বাকি সব (৩৫টি) বিভাগের নিয়মিত শ্রেণি কার্যক্রম চলছে। তবে প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ১৯টিতে শিক্ষার্থীরা আগের মতোই অবস্থান করছেন।

৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে আসনের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অনলাইনে আবেদন করতে বলেছে চবির প্রশাসন। এরপর ৩ অক্টোবর আসনের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ৫ অক্টোবর ফলাফলের ভিত্তিতে হলে নিজ নিজ আসনে গ্রহণ করতে পারবেন। এরপর ৬ অক্টোবর থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগুলোয় সর্বশেষ ২০১৭ সালের জুনে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর ২০১৯ ও ২০২২ সালে দুই দফায় আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের অবহেলায় বাস্তবায়ন হয়নি। এখন নতুন উপাচার্য নিয়োগের পর এ উদ্যোগ নেওয়া হয়।

১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয়। একই সঙ্গে আবাসিক হলগুলো খোলা হয়েছে। স্বাভাবিক রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

কোটা সংস্কার আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৬ জুলাই থেকে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। এর আগে ‘প্রত্যয়’ পেনশন স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকেই কর্মবিরতি পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল। সব মিলিয়ে আড়াই মাসের বেশি বন্ধ ছিল উচ্চশিক্ষা কার্যক্রম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ যুগান্তরকে বলেন, ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে বাদবাকি সব বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরবে। এতে ক্যাম্পাসগুলোয় দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসবে।

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যুগান্তরকে বলেন, স্বায়ত্তশাসিত ও সরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলোয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে কিছু জটিলতা তৈরি হলেও দ্রুত সমাধান হয়ে যাবে। চলতি সপ্তাহেই বাকি ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে হবে জানান তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো যোগ্য ব্যক্তিদের উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। আমরা সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিচ্ছি। এমনকি বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ক্যামব্রিজ ও এমআইটিসহ নামকরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা শিক্ষকদের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও আমরা সক্ষম হয়েছি।

এস/এইচ

ShareTweet
Previous Post

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

Next Post

বিল পরিশোধের সময় বাড়াচ্ছে না চীন, চ্যালেঞ্জের মুখে পদ্মা সেতু

Related Posts

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ
নির্বাচিত খবর

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

bdnews bangla
প্রবাস শিক্ষা

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস করলেন জাইমা রহমান

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
প্রবাস শিক্ষা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

bdnews bangla
প্রধান খবর ২

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
নির্বাচিত খবর

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম
নির্বাচিত খবর

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

Next Post
বিল পরিশোধের সময় বাড়াচ্ছে না চীন, চ্যালেঞ্জের মুখে পদ্মা সেতু

বিল পরিশোধের সময় বাড়াচ্ছে না চীন, চ্যালেঞ্জের মুখে পদ্মা সেতু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল

বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist