আফগানিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক বর্ষণে ৩৫ জনের প্রাণ গেছে। প্রবল ঝড় ও বৃষ্টিপাতের ফলে গাছ, দেয়াল ও বাড়ির ছাদ ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৩০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নানগারহার আঞ্চলিক হাসপাতাল ও ফাতিমা-তুল-জাহরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কুরাইশি বদলুন বলেন, সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় জালালাবাদ ও নানগারহারের কয়েকটি জেলায় প্রবল ঝড়বৃষ্টিতে গাছ, দেয়াল ও মানুষের বাড়ি-ঘরের ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত ভবন এবং উপড়ে পড়া বৈদ্যুতিক খুঁটি দেখা যায়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা নিহতদের পরিবারের জন্য শোক ও সমবেদনা প্রকাশ করছি। তিনি বলেন, ইসলামি আমিরাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যতো তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয়, খাদ্য ও ওষুধ সরবরাহ করবে।
এ এস/














Discussion about this post