সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ৫ মার্চ, ১১:১৪ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, নির্বাচিত খবর
0 0
A A
ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র

Share on FacebookShare on Twitter

ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সন্ত্রাসী দমনের নামে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, ইকুয়েডরের সঙ্গে সমন্বয় করে দেশটিতে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান বলেন, ৩ মার্চ ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটিতে চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

তিনি বলেন, এই অভিযান লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির শক্ত উদাহরণ।

বিবৃতির সঙ্গে প্রকাশ করা ভিডিওতে সামরিক হেলিকপ্টারের উড্ডয়ন এবং আকাশ থেকে তোলা নজরদারি ছবিও দেখা যায়।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে না। বরং ইকুয়েডরের সেনাদের লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে।

হোয়াইট হাউজের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দীর্ঘদিন ধরে পুরো অঞ্চলের নাগরিকদের ওপর ভয়, সহিংসতা ও দুর্নীতি চাপিয়ে দেওয়া মাদক-সন্ত্রাসীদের মোকাবিলায় আমরা একসঙ্গে কঠোর পদক্ষেপ নিচ্ছি।

ইকুয়েডরে নতুন অভিযান ট্রাম্পের
ইকুয়েডরে যৌথ অভিযানের ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ঘোষণার দুইদিন আগে, গত ২ মার্চ ইকুয়েডরের রাজধানী কুইটোতে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ডোনোভান।

২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে ইকুয়েডরে হত্যা ও সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এক সময় লাতিন আমেরিকার সবচেয়ে কম সহিংসতার দেশগুলোর একটি ছিল ইকুয়েডর। এজন্য দেশটিকে ‘শান্তির দ্বীপ’ হিসেবেও আখ্যা দেওয়া হতো।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মহামারির সময় যুব বেকারত্ব বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এবং কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ইকুয়েডরের কৌশলগত অবস্থান—এই সব কারণে অপরাধচক্রগুলো দেশটিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছে।

২০২৩ সাল থেকে ক্ষমতায় থাকা ডানপন্থি প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মাদক পাচার ও অবৈধ খননের বিরুদ্ধে লড়াইয়ে আমরা নতুন পর্যায়ে প্রবেশ করছি। ইকুয়েডরের মানুষের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।

তবে সমালোচকেরা যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন বলেন, যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের প্রকৃত ভূমিকা ও লক্ষ্য এখনো স্পষ্ট নয়।

তার মতে, প্রশাসনের কিছু কর্মকর্তার দীর্ঘদিন ধরেই ‘মাদক-সন্ত্রাসী’ দমনের নামে কোথাও মার্কিন সেনা মোতায়েনের আগ্রহ ছিল, আর ইকুয়েডর সে ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সহনশীল অবস্থান নিয়েছে।

মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াই
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার একাধিক মাদক কার্টেলকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন। সাধারণত রাজনৈতিক লক্ষ্য নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকেই এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তার প্রশাসন মাদক পাচার দমনে ক্রমেই সামরিক পদ্ধতি জোরদার করেছে। সন্দেহভাজন পাচারকারী জাহাজে হামলা চালানোও এর মধ্যে রয়েছে।

তবে সমালোচকেরা বলছেন, আন্তর্জাতিক আইনে মাদক পাচার অপরাধ হলেও তা যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত নয়। ফলে এ ধরনের প্রাণঘাতী হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেও দেখা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে অন্তত ৪৪টি বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র এবং তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও প্রকাশ করা হয়নি।

ট্রাম্প প্রশাসনের অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার ভূখণ্ডেও দুইবার সামরিক পদক্ষেপ নেওয়া হয়—একটি গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এবং আরেকটি ৩ জানুয়ারি।

দ্বিতীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়।

ইসরাইলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাইম কাসেম বলেছেন, ‘আমরা আত্মসমর্পণ করব না।’

সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ। কিন্তু তার দাবি, ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি।

নাইম কাসেম বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে রাজি হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু আমরা বারবার বলেছি, ধৈর্যের সীমা আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পথ হলো তাদের মোকাবিলা করা সর্বোচ্চ ত্যাগের পর্যায়ে, শেষ সীমা পর্যন্ত, এবং আমরা আত্মসমর্পণ করব না।’

সোমবার হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। সেখানে স্থলসেনাও পাঠানো হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।তবে এই অভিযানের তীব্র সমালোচনা করে জাতিসংঘের বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অযৌক্তিক সামরিক আগ্রাসনের উদ্বেগজনক ধারাবাহিকতা বলে উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

Next Post

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Related Posts

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নির্বাচিত খবর

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন ৪ হাজার ৩৪১ হাজী: ধর্মমন্ত্রী
জাতীয়

৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন ৪ হাজার ৩৪১ হাজী: ধর্মমন্ত্রী

bdnews bangla
নির্বাচিত খবর

সংসদে বিরোধী দল সুন্দর কথা বলে, বাহিরে ৭১’র রূপ ধারণ করে

bdnews bangla
আন্তর্জাতিক

৫০০ বছরের পুরোনো বিশ্ব মানচিত্রে পরিবর্তন, তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের

bdnews bangla
নির্বাচিত খবর

সৌদি আরবে ই-পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জরুরি বার্তা দিল দূতাবাস

সরকার বাধা দিলে লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ ইসলাম
নির্বাচিত খবর

সরকার বাধা দিলে লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ ইসলাম

Next Post
জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

ঢাকার যানজট নিরসনে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে চার টার্মিনাল

ঢাকার যানজট নিরসনে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে চার টার্মিনাল

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

২ মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist