শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

উদ্বোধন হলো বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের নির্বাচনী কার্যালয়

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১ আগস্ট, ৯:৫১ অপরাহ্ণ
বিভাগ - বায়রা, বাংলাদেশ
0 0
A A
উদ্বোধন হলো বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের নির্বাচনী কার্যালয়
Share on FacebookShare on Twitter

তুহিন ভূইয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন বায়রা নির্বাচনকে ঘিরে সরগরম রিক্রুটিং এজেন্সিগুলো। যতোই ঘনিয়ে আসছে নির্বাচনের দিন, শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পক্ষ বিপক্ষের নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি আর প্রচারের তোড়জোরে চারপাশে সাজ সাজ রব।

সিন্ডিকেট মুক্ত বায়রা গড়তে এবং ব্যবসায়ীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগেই আত্নপ্রকাশ করেছিলো বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। বাহারী আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছিলো সংগঠনটির মিলনমেলা।

এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন অফিসের উদ্বোধন করলেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত। এরপর আনুষ্ঠানিকভাবে কেক কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মহাজোটের নেতাকর্মীরা। সংগঠনটির সদস্য সচিব মোজ্জামেল হকের সঞ্চালনায় বায়রা যুব ঐক্যের নেতাকর্মীরা বলেন, সদস্য বান্ধব ও সিন্ডিকেট মুক্ত বায়রা গড়তে যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত মহাজোট।

সভাপতির বক্তব্যে মহাজোটের আহ্ববায়ক রবিউল ইসলাম রবিন মহাজোটের প্যানেলকে ভোট দিয়ে জয়ী করতে সদস্যদের প্রতি আহবান জানান। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও সকল বায়রা সদস্যকে নিজের ভোটাধিকার দিয়ে মহাজোটের পাশে থাকার অনুরোধ জানান তিনি।বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের সদস্য সচিব মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সকল সদস্য সোচ্চার রয়েছেন। যে কোন উপায়ে সিন্ডিকেটকে প্রতিহত করে মহাজোটকে বিজয়ী করার কথাও বলেন তিনি।

মহাজোটের পৃষ্ঠপোষক এম এ রশিদ শাহ সম্রাট বলেন, বায়রা একটি মধ্যস্থতাকারী সংগঠন হওয়া সত্ত্বেও অযোগ্য নেতৃত্ব ও নিজ স্বার্থ হাসিলের কারণে গোটা দেশের শ্রমবাজার আজ ধ্বংসের মুখে। সিন্ডিকেটের কারণে বায়রা সদস্যদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও আক্ষেপ করেন তিনি।

সমন্বয়ক ফজলুল মতিন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে মহাজোট। মহাজোটকে বিজয়ী করতে সকল সদস্যকে অনুরোধ জানান তিনি।

বক্তব্যে নেতারা যে কোনো প্রকার সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসন্ন নির্বাচনকে সফল করতে সকল বায়রা সদস্যের প্রতি মহাজোটকে সমর্থনের আহবান জানান।

টিবি

ShareTweet
Previous Post

কুকুরকেও এভাবে মারে না মানুষ: সহিংসতায় নিহত পুলিশের মেয়ের আহাজারি

Next Post

মিথুন রাশির জাতক জাতিকা আজ বাড়িতেই থাকুন

Related Posts

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রবাস রাজনীতি

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী
বাংলাদেশ

‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—লিখে নিজেকে শেষ করলেন তরুণী

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতযাপন, পুলিশ কর্মকর্তা কারাগারে
বাংলাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতযাপন, পুলিশ কর্মকর্তা কারাগারে

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর
বাংলাদেশ

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
বাংলাদেশ

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
প্রবাস রাজনীতি

সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত

Next Post
bd news bangla

মিথুন রাশির জাতক জাতিকা আজ বাড়িতেই থাকুন

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

প্রেমিকার পেছনে ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, ‘ব্রেকআপের’ পর আদালতে প্রেমিক

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

হয় আমি থাকব, না হয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist