মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘এটি আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পের দাবির মুখে ইউরোপীয় নেতারা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ৪:৪৫ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
0 0
A A
‘এটি আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পের দাবির মুখে ইউরোপীয় নেতারা

‘এটি আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পের দাবির মুখে ইউরোপীয় নেতারা

Share on FacebookShare on Twitter

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান ইউরোপীয় মিত্র দেশগুলো।

বুধবার (১৮ মার্চ) জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে দেওয়া এক ভাষণে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ ইউরোপের নয়। নিজেকে আটলান্টিকপন্থি হিসেবে পরিচয় দিলেও ম্যার্ৎস ওয়াশিংটন ও ইসরায়েলের এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি অভিযোগ করেন, এই অভিযানের কোনো সন্তোষজনক পরিকল্পনা নেই এবং ওয়াশিংটন ইউরোপের সঙ্গে কোনো পরামর্শ না করেই সাহায্য প্রত্যাশা করছে। এর ফলে যতদিন এই যুদ্ধ চলবে, জার্মানি হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক কার্যক্রমে অংশ নেবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

জার্মানির এই অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে, ফ্রান্স এই সংঘাতের কোনো পক্ষ নয় এবং তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে যোগ দিচ্ছে না।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ ইরানের ওপর এই হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে অভিহিত করেছেন। এমনকি যুদ্ধের প্রয়োজনে স্পেনে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দিলে বাণিজ্য বন্ধ করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাও স্পেন আমলে নিচ্ছে না। স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া হোসে মন্তেরো সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা কারও অনুচর হিসেবে কাজ করবেন না এবং কোনো হুমকি সহ্য করবেন না।

ইউরোপীয় দেশগুলোর এই অনড় অবস্থানের পেছনে জনমতের একটি বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ব্রিটেনের ৪৯ শতাংশ, জার্মানির ৫৮ শতাংশ এবং স্পেনের ৬৮ শতাংশ মানুষ ইরানের ওপর এই সামরিক হামলার বিরোধী। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ট্রাম্প ‘উইনস্টন চার্চিলের মতো নন’ বলে উপহাস করলেও স্টারমার তার দেশের জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছেন।

কট্টর ডানপন্থি দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) থেকেও ট্রাম্পের সমালোচনা করে বলা হয়েছে যে, ট্রাম্প একজন শান্তিকামী প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শুরু করলেও একজন ‘যুদ্ধবাজ’ হিসেবে শেষ করতে যাচ্ছেন। ইউরোপীয় দেশগুলো মনে করছে, এমন এক অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে নিষ্ক্রিয় থাকাই বর্তমানে তাদের জন্য বেশি সুবিধাজনক।

ইউরোপীয় নীতিনির্ধারকদের মতে, আমেরিকার এই যুদ্ধের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এটি সম্ভবত ইসরায়েলের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যের সঙ্গে যুক্ত। সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে তেলের দাম কমাতে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ম্যার্ৎস। তবে হরমুজ প্রণালীতে তেল পরিবহন ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলো নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইউরোপীয়, এশীয় ও উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র জোট গঠনের চেষ্টা করছে, যা ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে কাজ করবে। ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস জানিয়েছেন, ট্রাম্পের এমন ‘অপ্রত্যাশিত’ আচরণ সামলাতে ইউরোপ এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত ও সতর্ক।

সূত্র: রয়টার্স

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

Next Post

আমেরিকাকে বয়কট করবো, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

Related Posts

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প
আমেরিকা

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

bdnews bangla
আমেরিকা

আজ ট্রাম্পের জন্মদিন

bdnews bangla
আমেরিকা

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি
আমেরিকা

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

bdnews bangla
আমেরিকা

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?
আমেরিকা

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

Next Post
আমেরিকাকে বয়কট করবো, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

আমেরিকাকে বয়কট করবো, বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist