ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) গ্রামে রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো।
সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়। তবে এই বছর সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে একদিন আগে ঈদ উদযাপন করেছেন।
মাওলানা আবু বকর সিদ্দিক জানান, “নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।” তিনি আরও যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত।
সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাদ্রাসা শিক্ষক বলেন, “মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকেও মানুষ এসে দেখেছে এখানে সত্যিই ঈদের জামাত চলছে।”
উল্লেখ্য, প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ এখানে ঈদ উদযাপন করে থাকে।
এম এইচ/














Discussion about this post