শনিবার, ২৭ জুন, ২০২৬
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত কামিন্স

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ১০:১৮ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnewes bangla

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত কামিন্স

Share on FacebookShare on Twitter

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ চলাকালে অ্যাঙ্কেলের সমস্যায় পড়েন প্যাট কামিন্স। তারপরও বোর্ডার-গাভাস্কার ট্রফির পুরোটা খেলেন তিনি। কিন্তু এখন তাকে নিয়ে জেগেছে শঙ্কা। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ান অধিনায়কের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

ঘরের মাঠে কামিন্সের নেতৃত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। হার দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করার পর ঘুরে দাঁড়িয়ে তারা জেতে ৩-১ ব্যবধানে।

গত কিছুদিনে খবর ছড়িয়েছে, আসছে শ্রীলঙ্কা সফরে কামিন্সকে পাবে না অস্ট্রেলিয়া। সেটাই সত্যি হয়েছে বৃহস্পতিবার দল ঘোষণায়। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে যাচ্ছেন না তিনি। তার বদলে আবার দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়াকে কামিন্স নেতৃত্ব দিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কয়েক দিনের মধ্যে তার অ্যাঙ্কেলের স্ক্যান করানো হবে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেছেন, রিপোর্টের ওপর নির্ভর করবে কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

“আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কখন স্ক্যানের ফলাফল আসে এবং সেখানে কী ধরা পড়ে। সামান্য কিছু কাজ বাকি আছে। চোটের কী অবস্থা, সম্ভবত সে সম্পর্কে আরও কিছু তথ্য পাব।”

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬৭ ওভার বোলিং করেন কামিন্স। সিরিজে অস্ট্রেলিয়ানদের মধ্যে যা সর্বোচ্চ। ২১.৩৬ গড়ে দলটির সর্বোচ্চ ২৫ উইকেটও তার।

আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। টুর্নামেন্টটির প্রস্তুতির জন্য টেস্ট সিরিজের পর আগামী ১৩ ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

কামিন্সের নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। কাজের চাপ কমাতে এরপর থেকে এই সংস্করণে একদমই নিয়মিত নন তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন কেবল দুটি ওয়ানডে। কামিন্সের অনুপস্থিতিতে স্মিথ, মিচেল মার্শ, জশ ইংলিসদের দিয়ে নেতৃত্বের কাজ চালিয়েছে অস্ট্রেলিয়া।

ভারত সিরিজের মাঝপথে পেশির চোটে পড়ে ছিটকে যান জশ হেইজেলউড। অভিজ্ঞ এই পেসারকেও শ্রীলঙ্কা সফরে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি।

এস এইচ/

ShareTweet
Previous Post

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমলো

Next Post

সাবধান! স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ

Related Posts

bdnews bangla
আমেরিকা

মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

bdnews bangla
প্রবাস খেলা

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবারের বিশ্বকাপ রোনালদোর’

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
প্রবাস খেলা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত: ব্রাজিল কোচ
প্রবাস খেলা

নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত: ব্রাজিল কোচ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’
প্রবাস খেলা

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো
নির্বাচিত খবর

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

Next Post
bdnews bangla

সাবধান! স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ভারতে পরচুলা ব্যবহার করায় হবু স্বামীকে হত্যা!

ভারতে পরচুলা ব্যবহার করায় হবু স্বামীকে হত্যা!

এক প্রকল্পে রেকর্ড সাড়ে ৫ লাখ পাকিস্তানি নিয়োগ সৌদিতে

এক প্রকল্পে রেকর্ড সাড়ে ৫ লাখ পাকিস্তানি নিয়োগ সৌদিতে

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist