শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর, ১১:১৬ পূর্বাহ্ণ
বিভাগ - আফ্রিকা
0 0
A A
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো
Share on FacebookShare on Twitter

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশটিতে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করার দুই মাস পর চালু করা হয়েছে বিজ্ঞানবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘হাকিলি মুসো’। এতে অংশ নিয়েছেন ৮৪ জন তরুণী। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে তাদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি সেরা প্রতিযোগীদের দেওয়া হয়েছে পুরস্কার ও বৃত্তি।

২০২৬ সালের জুনে দেশজুড়ে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ। নতুন নিয়ম চালু না হওয়া পর্যন্ত এসব প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আফ্রিকা ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, দেশটির সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মূল্যবোধ ও মানবিক মর্যাদা রক্ষার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর আগস্টে দেশটির প্রেসিডেন্সির উদ্যোগে চালু হয় ‘হাকিলি মুসো’ নামের বিজ্ঞান প্রতিযোগিতা। এর লক্ষ্য, বিজ্ঞানে মেধাবী তরুণীদের খুঁজে বের করা, তাদের দক্ষতার স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮৪ জন তরুণী গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে নিজেদের দক্ষতা তুলে ধরেন। সেরা ফল করা প্রতিযোগীদের পুরস্কারের পাশাপাশি শিক্ষাবৃত্তি দেওয়া হয়, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন এবং বিজ্ঞানে নিজেদের দক্ষতা আরও বাড়াতে পারেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। এ সময় তিনি তরুণীদের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে, বিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেন।

এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে নারীদের মেধা ও অর্জনকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি গণিত, প্রযুক্তি ও প্রকৌশলের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্বও সামনে এসেছে।

তবে শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করলেই বিজ্ঞানে নারীদের এগিয়ে যাওয়ার সব বাধা দূর হবে না। এ ক্ষেত্রে মানসম্মত বিজ্ঞান শিক্ষা, বৃত্তি, দক্ষ শিক্ষক, পরামর্শ এবং উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশের সুযোগ নিশ্চিত করা জরুরি।

‘হাকিলি মুসো’ প্রতিযোগিতার দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে শুধু বিজয়ীদের স্বীকৃতি দেওয়ার ওপর নয়, বরং দেশের আরও বেশি তরুণী এমন সুযোগ পাচ্ছেন কি না, তার ওপরও। নিয়মিত বিজ্ঞানচর্চা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানো গেলে এ উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মেয়েকে বিজ্ঞানভিত্তিক পেশায় আসতে অনুপ্রাণিত করতে পারে।

 

সূত্র: পালস ঘানা

এস আই/

ShareTweet
Previous Post

মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ

Next Post

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চীনের আহ্বান

Related Posts

জিবুতি উপকূলে নৌকাডুবি, ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আফ্রিকা

জিবুতি উপকূলে নৌকাডুবি, ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
আফ্রিকা

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

হারারের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত
আফ্রিকা

হারারের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
আফ্রিকা

প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো

bdnews bangla
আফ্রিকা

পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন নারী

বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম
আফ্রিকা

বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম

Next Post
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চীনের আহ্বান

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চীনের আহ্বান

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

প্রস্রাবভর্তি বোতলে ভরা বাড়ি, পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা

প্রস্রাবভর্তি বোতলে ভরা বাড়ি, পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল ৪ জনের, পথচারীর গুলিতে নিহত হামলাকারী

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল ৪ জনের, পথচারীর গুলিতে নিহত হামলাকারী

দুবাইয়ে পরিবারকে স্পনসর করার জন্য কী পরিমাণ বেতন প্রয়োজন?

দুবাইয়ে পরিবারকে স্পনসর করার জন্য কী পরিমাণ বেতন প্রয়োজন?

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চীনের আহ্বান

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চীনের আহ্বান

তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist