রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দেশে বেকার কয়েক কোটি, সংজ্ঞার আড়ালে প্রকৃত চিত্র

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ১:০৬ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
দেশে বেকার কয়েক কোটি, সংজ্ঞার আড়ালে প্রকৃত চিত্র
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪০ হাজার। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ সংখ্যা ছিল ২৫ লাখ ৯০ হাজার। ১৭ কোটি মানুষের দেশে বেকারত্বের এ হারটা খুব বেশি উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে প্রচ্ছন্ন বেকারের সংখ্যা কয়েক কোটি। চিত্রটা ভয়াবহ হলেও শুধু সংজ্ঞার কারণে বেকারত্বের প্রকৃত চিত্র জরিপে উঠে আসছে না। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক অস্থিরতা, একে একে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বেকারের সংখ্যা আরো বেড়েছে। বিবিএস-এর তৃতীয় প্রান্তিকের রিপোর্টে উঠে আসবে সেই চিত্র।

সাধারণত রিপোর্টটি প্রতি বছর অক্টোবরে প্রকাশ হয়। তবে ডিসেম্বরে এসেও রিপোর্টটি প্রকাশ করেনি বিবিএস। এ ব্যাপারে জানতে চাইলে বিবিএস-এর পরিচালক (ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইং) মুহাম্মদ আতিকুল কবীর বলেন, রিপোর্ট প্রস্তুত হয়েছে। কিছু স্বাক্ষর বাকি। এ মাসেই প্রকাশ করা হবে।

রাজধানীর ভাটারার বাসিন্দা আবদুল মতিন দুই বছর ধরে চাকরি খুঁজছেন। ড্রাইভিং শিখে পরিচিত অনেকের কাছে গিয়েও মেলেনি কাজ। এখন জমি বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। গত রবিবার তিনি একজনকে জমি রেজিস্ট্রিতে সহযোগিতা করে ২ হাজার টাকা পেয়েছেন। সেটা দিয়ে চার দিন কোনোরকমে চলার পর বর্তমানে পকেট ফাঁকা। দিতে পারেননি বাসা ভাড়া ও বাচ্চার স্কুলের বেতন। ঘরে নেই বাজার। তবে সরকারের হিসাবে তিনি বেকার নন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি শেষের সাত দিনে এক ঘণ্টা কাজ করার সুযোগ না পান, তাহলেই কেবল তাঁকে বেকার হিসেবে ধরা হয়। বিবিএসও একই সংজ্ঞা ব্যবহার করে। সেই হিসেবে দু’টি টিউশনি করে এক বছর ধরে চাকরির আবেদন করে যাওয়া রংপুরের মুক্তাও বেকার নন।

একইভাবে সংসারে আয় বাড়াতে গত মাসে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে কিছু শীতের কাপড় কিনে আনেন আফরোজা নামের এক গৃহবধূ। খিলক্ষেত এলাকায় বাসায় বসেই বিক্রি করেন আশপাশের ফ্ল্যাটে ও বাচ্চার স্কুলের অভিভাবকদের কাছে। তবে পুঁজি উঠে আসার আগেই তার বিক্রি কমে যায়। সাত দিনে দুটি ড্রেস বিক্রি করে লাভ পেয়েছেন ১২০ টাকা। সেই হিসেবে তিনিও বেকার নন।

বিবিএসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে দেশে মোট শ্রমশক্তি (১৫ বছরের বেশি বয়স্ক) ৭ কোটি ২২ লাখ ৮০ হাজার। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯৬ লাখ ৪০ হাজার, যারা সাত দিনে অন্তত এক ঘণ্টা বেতন-মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ করেছেন। বেকার জনগোষ্ঠী ২৬ লাখ ৪০ হাজার।

এ ছাড়া শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ। যারা বেকারও নন, কাজেও নিয়োজিত নন। ছাত্র, বয়স্ক, অসুস্থ, কাজে অক্ষম, অবসরপ্রাপ্ত ও কাজে অনিচ্ছুক গৃহিণীদের এ শ্রেণিতে রাখা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) রিসার্চ ফেলো ড. এস এম জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আইএলওর যে সংজ্ঞা ধরে বেকার হিসাব করা হচ্ছে, সেটা হলে দেশে বেকার পাবেন না। কেউ হাত খরচের জন্য টিউশনির পাশাপাশি চাকরি খুঁজছেন। তিনি নিজেকে বেকার মনে করলেও সংজ্ঞা অনুযায়ী তিনি বেকার নন। তাদের ধরলে বেকারের সংখ্যা বেড়ে যাবে। আইএলওর নতুন একটা নির্দেশনা আছে। সেখানে সংজ্ঞায় কিছুটা পরিবর্তন আছে। সেটা বিবেচনায় নিলে হিসাব আরেকটু পরিষ্কার হবে।’

এদিকে চলতি বছরের ২৪ মার্চ প্রকাশিত বিআইডিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের তিন বছর পরও শিক্ষার্থীদের ২৮ শতাংশ বেকার থাকছেন। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) তথ্য মতে, বাংলাদেশে ১০০ জন স্নাতকধারীর ৪৭ জনই বেকার। বিশেষজ্ঞরা বলছেন, সংজ্ঞার কারণে বিপুল সংখ্যক ছদ্মবেশী বেকার বাদ পড়ছে। সপ্তাহে এক ঘণ্টা কাজ করলে তাকে বেকার হিসেবে ধরা হচ্ছে না। এক ঘণ্টা কাজ করে তো একজন মানুষের এক বেলার আহার জোগাড় করাই কঠিন।

 

এন পি/

 

ShareTweet
Previous Post

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপ্পে

Next Post

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হল ট্রাম্পের হলিডে পার্টি

Related Posts

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!

বাবার মৃত্যুর পাঁচ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের শিশু
বাংলাদেশ

বাবার মৃত্যুর পাঁচ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের শিশু

ছিনতাইকারীদের কবলে পুলিশ ইন্সপেক্টর, কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বাংলাদেশ

ছিনতাইকারীদের কবলে পুলিশ ইন্সপেক্টর, কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস ‘সংসার’, মুচলেকায় ছাড়া পেলেন মসজিদের ইমাম
বাংলাদেশ

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস ‘সংসার’, মুচলেকায় ছাড়া পেলেন মসজিদের ইমাম

৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু
বাংলাদেশ

৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন বিয়ে
বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন বিয়ে

Next Post
bd news bangla

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হল ট্রাম্পের হলিডে পার্টি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মোদি, আপনি যা খুশি করুন, আমরা পিছু হটব না: রাহুল গান্ধী

মোদি, আপনি যা খুশি করুন, আমরা পিছু হটব না: রাহুল গান্ধী

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’

‘৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার’

‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist