নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিউলী খাতুন ও আফিয়া খাতুন নামে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোছা. শিউলী খাতুন (২) লালপুরের বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে এবং একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২ )।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলতে খেলতে সবার চোখের আরালে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এস আই/














Discussion about this post