যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি প্রায় ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
তাদের পক্ষে আইনি লড়াই করে এই ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী।
প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ওই তিন বাংলাদেশি বিশ্বখ্যাত নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নায়াগ্রা ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে তারা আহত হন।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, টানা দুই দশকে দুর্ঘটনা কিংবা ভুল চিকিৎসা অথবা অন্যায়ভাবে বরখাস্তের শিকার হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে প্রায় এক শ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছি।
তবে এই মামলাটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
কারণ, তারা ট্যুরিস্ট ভিসায় ছিলেন দুর্ঘটনার সময়। মক্কেলগণের বিশেষ অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নায়াগ্রা ফলসের কাছে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ডবেগে ধাক্কা দিলে সবাই গুরুতরভাবে আহত হয়েছিলেন।
অ্যাটর্নি মঈন আরো জানান, ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এর আগেও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আমাদের ল ফার্ম আইনি লড়াই চালিয়ে ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছে। আদালতের রায়ে প্রাপ্ত কয়েকজনের অর্থ আমি নিজে বাংলাদেশে গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছি।
এস আই/














Discussion about this post