ওমান থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আসা একজন বিদেশ ফেরত কর্মীর পরিবারের জরুরী সন্ধান প্রয়োজন। তাঁর দেওয়া তথ্যমতে তাঁর নাম সুমন। আজ সন্ধ্যায় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি ওমান থেকে ফেরত আসেন। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল ও বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আমরা আপাতত তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রেখেছি।

আমরা মাঝে মধ্যেই বিদেশের ডিপোর্টেশন সেন্টার থেকে আসা এমন লোকজন পাই। মানসিক ভারসাম্যহীন অন্তত আড়াইশ লোককে আমরা এভাবে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
তবে আজকে ফেরত আসা সুমন দাবি করা এই মানুষটা মানসিকভাবে এতটাই খারাপ যে উনি নিজের জামাকাপড়ে বিমানবন্দরেই মলমূত্র ত্যাগে নষ্ট করে ফেলেছেন। উনার পোশাক বদলে নতুন পোশাক দেয়া হয়েছে। সুমন নাম ছাড়া আর কোন কিছু, কোথায় বাড়ি তিনি বলতে পারেননি।
ওমান প্রবাসীসহ কেউ যদি মানুষটাকে চিনে থাকেন তাহলে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে 01712197854 যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই আমরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো বলে আশা করছি।
এস এইচ/














Discussion about this post