রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ অক্টোবর, ১০:৪৯ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ, প্রধান খবর
0 0
A A
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০
Share on FacebookShare on Twitter

শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট সংকট ও জীবনযাত্রার লাগামহীন ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলা বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের বিক্ষোভে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে অন্তত ১,২০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সংঘাতের সময় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকরনু।

প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ রাজধানীর প্রাণকেন্দ্রে বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে সংঘাত ছড়িয়ে পড়ে। ব্যারিকেড ভেঙে মুখোশধারী বিক্ষোভকারীরা রাস্তায় যানবাহনে আগুন ধরিয়ে দেয়, দোকানপাট ভাঙচুর করে এবং বেশ কয়েকটি রেস্তোরাঁ আগুনে ভস্মীভূত হয়। দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ চালায়।

ঐতিহাসিক ভবনে অগ্নিসংযোগ ও গণলুটপাট

রাজধানী প্যারিসের বাইরে বিভিন্ন শহরে সহিংসতার ভয়াবহ চিত্র দেখা গেছে। লিমোজেস শহরের ঐতিহাসিক সিটি হল বা টাউন হলে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে ভবনটির ছাদ ধসে পড়ে। আঞ্চলিক প্রিফেকচার জানিয়েছে, ১৪৩ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ভবনের প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে।

ভস্মীভূত হয়েছে লিওঁর পর্যটন কার্যালয়। লিওঁ শহরের মেয়র গ্রেগরি দুসে জানান, শহরের অত্যন্ত পরিচিত ঐতিহাসিক পর্যটন কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। দমকল বাহিনীকে কাজ করতে বাধা দেয় উচ্ছৃঙ্খল জনতা। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট-এতিয়েনে পুলিশের একটি গ্রেনেডের বিস্ফোরণে এক তরুণ বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন মেয়র রেজিস হুয়ানিকো।

এ ছাড়া প্যারিসের খাদ্য ও পোশাকের দোকান লুটপাটের পাশাপাশি লিল শহরে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের একটি শোরুম ভেঙে সব পণ্য লুট করা হয়েছে। গ্রেনোবল শহরে একটি পর্যটকবাহী ছোট ট্রেন ছিনতাই করে দাঙ্গা পুলিশের দিকে তুলে দেওয়ার চেষ্টা চালায় মুখোশধারীরা। মার্সেই, রেন ও তুলুজেও ব্যপক ভাঙচুর হয়েছে।

এদিকে, ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ ও ট্রেড ইউনিয়নের কর্মীরা। মূলত ঝুঁকিপূর্ণ স্কুল অবকাঠামো ও শিক্ষক সংকটের প্রতিবাদে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংগঠনগুলো ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছিল। তবে শনিবার তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা, যার ফলে ছাত্র আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। শিক্ষা মন্ত্রণালয় ৩ হাজার অতিরিক্ত শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে, আগামী মে মাসে ক্ষমতা ছাড়ার প্রস্তুতিতে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য এই বিক্ষোভ বড় রাজনৈতিক ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির মারিন ল্য পেন এবং বামপন্থী দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’-এর জঁ-লুক মেলনশোঁর মধ্যে লড়াইয়ের আভাস মিলছে। বিক্ষোভের সহিংসতার পেছনে মেলনশোঁর উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন ল্য পেন।

সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যারা বিভিন্ন প্রশাসনিক দফতর, ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রমণ করেছেন এবং সিটি হলে লুটপাট চালিয়েছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

সূত্র: বিবিসি

এস আই/

ShareTweet
Previous Post

কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে প্রাণ গেল ১৯ জনের

Next Post

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

Related Posts

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ
ইউরোপ

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
জাতীয়

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

bdnews bangla
জাতীয়

ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
প্রধান খবর

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
এশিয়া

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ
জাতীয়

মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ

Next Post
দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের

bdnews bangla

সাতক্ষীরার আলোচিত শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

bdnews bangla

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

হাসপাতালের মর্গে মদের আসর, ভারতে চিকিৎসককে বরখাস্ত

হাসপাতালের মর্গে মদের আসর, ভারতে চিকিৎসককে বরখাস্ত

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

দূতাবাসকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist