বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে চীন পাশে রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৮ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে অনুষ্ঠিত লং লাইভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যখন পেটাচ্ছিল তখন ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিলো বিএনপির। আর চীনের সঙ্গে দেশের রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে সম্পর্ক রয়েছে।’
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পকর্কে সুসংহত করবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে।
চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।
এ ইউ/














Discussion about this post