ওমরাহ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
নতুন নীতি অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এতে প্রতিদিন খরচ হবে প্রায় ২০ সৌদি রিয়াল, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।
আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় এই চার দেশের ওমরাহ যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাওয়ার ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে। যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা দেখিয়ে নির্দিষ্ট দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার নিতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের নিরুৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে, প্রতিদিনের অতিরিক্ত এই যুক্ত খরচের ফলে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের মূল ব্যয় বাড়তে পারে, যা ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে পর্যালোচনা করতে হবে।
এস আই/













Discussion about this post