শনিবার, ৪ জুলাই, ২০২৬
২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশরের কোচ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ৪ জুলাই, ৬:০৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশরের কোচ

Share on FacebookShare on Twitter

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত ১২টায় রাউন্ড অব ৩২-এ হারানোর পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস। এই জয় দেশটির জনগনের পাশাপাশি ফিলিস্তিনিদেরও উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করছেন তিনি

দেশের বিভিন্ন শহর ও প্রদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে মিসরের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেন। ‘মিশর, মিশর’ স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শেষ ষোলোতে মিশরের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে ওঠার এই অসাধারণ অর্জনের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন। তোমরা প্রমাণ করেছ, নিজের সামর্থ্যে বিশ্বাস, দলগত ঐক্য ও জয়ের দৃঢ় সংকল্পই বড় সাফল্যের চাবিকাঠি।’

প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলিও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন।

কায়রোর নিউ কায়রো, নতুন প্রশাসনিক রাজধানী, গিজাসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও উৎসব অনুষ্ঠিত হয়। আলেকজান্দ্রিয়া, মাতরুহ, গারবিয়া, মনুফিয়া, বেহেইরা এবং আপার ইজিপ্টের বিভিন্ন এলাকাতেও আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

এ উপলক্ষে গিজার বিখ্যাত পিরামিডও লাল আলোয় আলোকিত করা হয়।

‘এবার মেসির অপেক্ষা’

বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকেরা। এক সমর্থক মোহাম্মদ এল-আলফি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা শেষ ষোলোতে উঠেছি। এবার অপেক্ষা মেসির।’

আরেক সমর্থক হাসান জালাল বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারাব—এটা আমার বিশ্বাস ছিল। এবার মেসির আর্জেন্টিনাকেও হারাতে পারব বলে আশা করছি।’

সমর্থক মারিনা আশরাফ বলেন, ‘শুরুর দিকে আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু দল এমন দারুণ খেলেছে যে, তারা পুরো জাতিকে গর্বিত করেছে।’

তারেক সালাহ নামে আরেক সমর্থক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে ‘জীবনের সেরা ম্যাচ’ বলে উল্লেখ করেন এবং আর্জেন্টিনার বিপক্ষেও দলের সাফল্য কামনা করেন।

ঐতিহাসিক জয় ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ

অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশর বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা দ্বিতীয় আরব দেশ হয়েছে। এর আগে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে একই কৃতিত্ব অর্জন করে মরক্কো।

প্রধান কোচ হোসাম হাসান জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করছেন তিনি।

বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই জয় আমি মিশরের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা সবসময় আমাদের সমর্থন করেছে।’

২০২৬ বিশ্বকাপজুড়ে গাজার ফিলিস্তিনিরাও মিশরকে সমর্থন দিয়ে আসছেন। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ম্যাচ দেখেছেন এবং দলকে উৎসাহ জুগিয়েছেন।

এই সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে আরব দেশগুলোর উজ্জ্বল উপস্থিতি আরও জোরালো হলো। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিল মিশর।

এ ইউ/

ShareTweet
Previous Post

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

Next Post

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

Related Posts

bdnews bangla
প্রবাস খেলা

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

bdnews bangla
প্রবাস খেলা

ভূমিকম্পে পা হারানো শিশুর প্রতি রোনালদোর আবেগময় বার্তা

কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে
প্রবাস খেলা

কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে

আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কেপ ভার্দে
প্রবাস খেলা

আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কেপ ভার্দে

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি
প্রবাস খেলা

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
প্রবাস খেলা

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

Next Post
৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মস্কো রক্ষায় ড্রোন অপারেটর চেয়ে রাশিয়ায় চাকরির বিজ্ঞাপন

মস্কো রক্ষায় ড্রোন অপারেটর চেয়ে রাশিয়ায় চাকরির বিজ্ঞাপন

খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist