সোমবার, ২৯ জুন, ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভেনেজুয়েলায় চার দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুন, ১১:১৯ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, নির্বাচিত খবর
0 0
A A
ভেনেজুয়েলায় চার দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার
Share on FacebookShare on Twitter

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ জোড়া ভূমিকম্পের প্রায় চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি ও তাঁর কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১,৪৫০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। তবে, আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য নির্ধারিত ৭২ ঘণ্টার গুরুত্বপূর্ণ সময়সীমা পার হয়ে যাওয়ার পরও এই অলৌকিক উদ্ধার ঘটনা উদ্ধারকর্মীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।

রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কারাবালেদায় ফরাসি ও আমেরিকান উদ্ধারকারী দলের তীব্র প্রচেষ্টায় এই বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনার পর অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেছেন, ‘আজ আমরা এমন কিছু মানুষকে উদ্ধার করেছি যারা এখনও জীবিত আছেন, এবং তাই এই প্রচেষ্টা স্থগিত করা হবে না। আমরা সবসময় আশা ধরে রাখি।’

যদিও এল সালভাদরের এক উদ্ধারকর্মী বাস্তবতার কথা তুলে ধরে জানিয়েছেন যে সময় পেরিয়ে যাওয়ায় এখন জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে তবে ঈশ্বরের কৃপায় তারা এখনও অলৌকিক কিছুর আশা করছেন।

বুধবার সন্ধ্যায় আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১,৪৫০-এ পৌঁছেছে এবং আহত হয়েছেন ৩.১৫০ জনেরও বেশি, যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে প্রায় ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নির্দিষ্ট একটি এলাকাতেই প্রায় ২০০টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে ভৌত মেরামতের খরচ প্রায় ৬.৭ বিলিয়ন ডলার, যা ভেনেজুয়েলার মোট জিডিপির ৬ শতাংশের সমতুল্য।

এক দশকের বেশি সময় ধরে চলা অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলায় এই ভূমিকম্প একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, প্রায় ৬৭.৬ লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। লক্ষ লক্ষ মানুষ বর্তমানে আশ্রয়, স্যানিটেশন, সুপেয় পানি এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এর পাশাপাশি বন্দর নগরী লা ওয়াইরায় ব্যাপক ক্ষয়ক্ষতির সুযোগ নিয়ে ফার্মেসি ও সুপারমার্কেটগুলোতে লুটপাটের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের ধীরগতির সহায়তায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তানাগুয়ারেনা এলাকায় এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে সৈন্যদের অস্ত্র ফেলে কোদাল ও বেলচা হাতে উদ্ধারকাজে নামার আহ্বান জানান।

স্থানীয় কর্তৃপক্ষের সীমাবদ্ধতার মাঝেও আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি জানিয়েছেন, ২৪টি দেশ এ পর্যন্ত ৫২১ টন ত্রাণসামগ্রী, ৮৬টি ডগ স্কোয়াড ইউনিট এবং ২,৭০০ জনেরও বেশি উদ্ধারকর্মী পাঠিয়েছে। ত্রাণ কার্যক্রম জোরদার করতে যুক্তরাষ্ট্র আরও ২৩০ জন সামরিক কর্মী পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড।

উল্লেখ্য, গত জানুয়ারিতে কারাকাসে এক সামরিক অভিযান চালিয়ে সাবেক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে, দেশের এই সংকটময় মুহূর্তে নির্বাসনে থাকা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো খুব শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘সময় এসে গেছে, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং এই কঠিন সময়ে একে অপরকে শক্তি জোগাতে হবে।’

 

সূত্র: দ্য গার্ডিয়ান

এস আই/

ShareTweet
Previous Post

জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন জানালেন ব্রাজিল কোচ

Next Post

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

হজে ৫৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস
জাতীয়

আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার
জাতীয়

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
দেশজুড়ে

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

bdnews bangla
নির্বাচিত খবর

বিদেশে চিকিৎসা ব্যয় ৮২ লাখ: মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে ট্রাম্প
আমেরিকা

নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে ট্রাম্প

Next Post
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

bdnews bangla

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

bdnews bangla

হজে ৫৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

bdnews bangla

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস সৃষ্টি আয়ারল্যান্ডের

bdnews bangla

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist