রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মালয়েশিয়ায় যেভাবে কাটে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের রমজান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ৪:৫৯ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবনের গল্প
0 0
A A
মালয়েশিয়ায় যেভাবে কাটে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের রমজান
Share on FacebookShare on Twitter

পবিত্র মাহে রমজান চলে এলো। বরকতময় এ মাসের ফজিলত আহরণে ব্যস্ত সমগ্র মুসলিম বিশ্ব। মহিমান্বিত এই মাস ঘিরে পুরো মুসলিম জাতির প্রস্তুতি যখন সম্পন্ন তখন মালয়েশিয়াতেও প্রবাসী মুসলিম শিক্ষার্থীরা রমজান পালনে প্রাণোচ্ছল। রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কোনো ছুটি না থাকলেও ইফতার, সাহরি আর ইবাদাতে কমতি থাকে না মালয়েশিয়ান ইসলামিক সংস্কৃতিতে।

পড়াশোনা, পরীক্ষা, নিয়মিত ক্লাস এসবকিছুর পাশাপাশিই বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয় মুসলিম শিক্ষার্থীদের রমজান। মালয়েশিয়ার শহরগুলো বাংলাদেশের মতো মসজিদের শহর নয়। অনেক দূরে দূরে থাকে মসজিদ। তবে প্রতিটি মসজিদই মুসল্লিতে ভরপুর থাকে। সারা বছরই কমবেশি এরকম চিত্রই থাকে। যদিও রমজান মাস এলে মসজিদগুলোতে শুরু হয় ভিন্ন আমেজ। বলা যায় রমজান মাসে যেন মালয়েশিয়ায় মসজিদভিত্তিক এক সৌহার্দ্যের সমাজব্যবস্থা নেমে আসে সর্বত্র।

শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে নামাজের সময়গুলোতে মসজিদে ইবাদতে মগ্ন হয়। নামাজের আগে বা পরে দলবেঁধে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াতে মগ্ন হয়। ইফতারের সময় সকলে মিলে একসঙ্গে ইফতারে যোগ দেওয়া এটি মালয়েশিয়ানদের অনন্য সংস্কৃতি। শিক্ষা প্রতিষ্ঠানেও চলে এই চর্চা।

রমজানে মালয়েশিয়ার প্রতিটি মসজিদ একেকটি মেহমানখানায় রূপ নেয়। প্রায় অধিকাংশ রোজদার মসজিদে ইফতার করতে আসেন। শুধু ইফতার করতে আসেন তা নয়, বরং যার বাড়ি যা যা রান্না হয়েছে এবং সেটি যে পরিমাণই হয়ে থাকুক না কেন তা নিয়ে চলে আসেন মসজিদে; সকলের সঙ্গে মিলে-মিশে ইফতার করবে বলে। ইফতারির পদে পরিলক্ষিত হয় মালয়েশিয়ানদের খাবারের আভিজাত্য। বাহারি রকমের পিঠা, নানান পদের তরকারি, খিচুরি, ভাত, মাছ, আর যতো ফল-ফলাদি। থাকে নানান ফ্লেভারের হোম-মেইড জুস বা শরবত।

প্রবাসী শিক্ষার্থীরা যেহেতু সবাই ফ্যামিলিসহ থাকে না সুতরাং এরা বাড়ি থেকে রান্না করে সকলের জন্য কিছু নিয়ে না গেলেও অন্যান্যদের পরিবারের একজন সদস্যের মতো সকলের সঙ্গে মিলেই ইফতারে যোগ দেয়। কেউ কেউ হয়ত খেজুর, পানি বা বিভিন্ন ফলমূল কিনে যুক্ত হয়। মসজিদগুলোতে ইফতারের এই আতিথ্য চলে সারা রমজান জুড়েই।

তারাবির নামাজে প্রতিটি মসজিদে থাকে উপচেপড়া ভিড়। কোনো কোনো মসজিদে ৮ রাকাত, এবং বেশি সংখ্যক মসজিদে ২০ রাকাত জামাতের সাথে তারাবিহ পড়া হয়। খতম তারাবিহ যদিও এখানের কোনো মসজিদেই হয় না, তবুও প্রতিটি মসজিদে ইমাম সাহেবের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াতে কখন যে ঘণ্টা দুয়েক কেটে যায় তা বুঝাই যায় না।

নামাজে চলে আবারও আপ্যায়ন। হালকা নাস্তা বা পানীয় নিয়ে হাজির হয় মুসল্লিরা। যার যার সামর্থ্যানুযায়ী নানানরকমের খাবার নিয়ে এসে মসজিদের সামনে নির্দিষ্ট টেবিলে খাবার সাজিয়ে নামাজে মগ্ন হন সবাই। নামাজের পূর্বে-পরে সেসব খেয়ে তৃপ্ত হয় মুসল্লিরা। একজন শিক্ষার্থীর ইফতার ও রাতের খাবার প্রায় দিনই কোনো না কোনো মসজিদে হয়ে গেলেও সাহরিতে নিজে রান্না করে বা কোনো রেস্তোরাঁ থেকে কিনে খেতে হয়। কারণ ওই সময়টায় সবাই যার যার বাড়িতেই সাহরি সেরে নেয়।

শিক্ষার্থী যারা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খায় তাদের জন্যও সুবিধা রয়েছে। মালয়েশিয়ায় পুরো রমজান জুড়েই খাদ্যপণ্যে থাকে বিশেষ ছাড়। বিভিন্ন মেগামল ও সুপারশপগুলোতে গেলেই দেখা যায় পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যে ব্যবসায়ীদের ছাড়ের প্রতিযোগিতা।

তবে সকল ইতিবাচক দিকগুলোর বৈপরীত্যও আছে। শিক্ষার্থীদের কেউ কেউ এই পবিত্র রমজানে থাকে উদাসীন। কখন ইফতার হচ্ছে, কখন সাহরি হচ্ছে তা নিয়ে যেন কোনোই তোয়াক্কা নেই। যেহেতু অভিভাকহীন স্বাধীন সমাজে চলাফেরা করছে তাই কোনো মেন্টরিং না থাকায় অনেকেই পবিত্র রমজান মাস পেয়েও এর তাৎপর্য বুঝতে পারে না। নেতিবাচক এইদিকগুলোকে শুধরে নেওয়ার এই মোক্ষম সুযোগ হাতছাড়া না করাই সময়ের দাবি। প্রবাসে বরকতময় এই মহিমান্বিত রমজান আমাদের জীবনের সার্বিক কল্যাণ নিয়ে আসুক।

লেখক: বশির ইবনে জাফর, শিক্ষার্থী, ইউনিভার্সিটি পূত্রা, সাবেক ভিপি, মাহসা ইউনিভার্সিটি, মালয়েশিয়া।

সূত্র – এনটিভি

এ এস/ 

ShareTweet
Previous Post

রাতে সন্তানের জন্ম, সকালে মারা গেলেন সাফজয়ী রাজিয়া

Next Post

চিরনিদ্রায় শায়িত হলেন সাদি মহম্মদ

Related Posts

দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম-রিপন
নির্বাচিত খবর

দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম-রিপন

bdnews bangla
প্রবাস জীবনের গল্প

এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী

১৮ বছর পর বাবাকে ছুঁয়ে দেখলেন তিন সন্তান
প্রবাস জীবনের গল্প

১৮ বছর পর বাবাকে ছুঁয়ে দেখলেন তিন সন্তান

bd news bangla
প্রবাস জীবনের গল্প

বাংলা একাডেমিতে হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিনের অনাহারে নৌকায় মৃত্যু, মরদেহ ছুড়ে ফেলা হয় সাগরে
আফ্রিকা

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিনের অনাহারে নৌকায় মৃত্যু, মরদেহ ছুড়ে ফেলা হয় সাগরে

bdnews bangla
এশিয়া

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার

Next Post
কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

চিরনিদ্রায় শায়িত হলেন সাদি মহম্মদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ

bdnews bangla

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

bdnews bangla

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

bdnews bangla

এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, পোস্ট নিয়ে তোলপাড়

bdnews bangla

মাদকের টাকার জন্য মাকে মারধর, ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাইয়ের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist