শুক্রবার, ৫ জুন, ২০২৬
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা, বিজেপিতে টানাপোড়েন প্রকাশ্যে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ৬:১৬ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা, বিজেপিতে টানাপোড়েন প্রকাশ্যে
Share on FacebookShare on Twitter

ভারতের তামিলনাড়ু রাজ্য বিজেপির সবচেয়ে পরিচিত মুখ কে অন্নামালাই দল থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ুর সাবেক রাজ্য সভাপতি কে অন্নামালাইয়ের দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

এর আগে গত মঙ্গলবার (২ জুন) নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে ‘সৌহার্দ্যপূর্ণ আবহে’ দলত্যাগ করার কথা জানান আন্নামালাই। এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গেও বৈঠক করেন। সেসব বৈঠকে দলের শীর্ষনেতারা তাকে আরও কিছু সময় অপেক্ষা করতে বলেছিলেন। এরপর পর্দার আড়ালে কয়েক দফা আলোচনাও হয়। অন্নামালাইয়ের উত্তরসূরি ও বর্তমান তামিলনাড়ু বিজেপি সভাপতি নৈনার নাগেন্দ্রনকে বৃহস্পতিবার (৪ জুন) দিল্লিতে ডেকে আরও এক দফা বৈঠক করা হয়। তবে শেষ পর্যন্ত নিজের পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের এই প্রভাবশালী নেতা।

তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি অবশ্য দাবি করেছেন, অন্নামালাইয়ের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, ‘বিজেপির কোনো ক্ষতি হয়নি। বিজেপি বিশ্বের একটি বৃহৎ রাজনৈতিক দল।’

নিজের পদত্যাগপত্রে অন্নামালাই লিখেছেন, ‘জাতীয় রাজনৈতিক দলগুলো কখনোই তামিলনাড়ুর মানুষের ভাষায় কথা বলেনি। আমি এই ধারণা পরিবর্তনের চেষ্টা করেছি এবং ভেতর ও বাইরের নানা বাধা, প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা সত্ত্বেও উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছি।’

বিদায়ী এই নেতা জানান, গত ১৮ মাস ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে নিজের ‘মতপার্থক্য’ তুলে ধরেছেন এবং শেষ পর্যন্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সাবেক ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা অন্নামালাই রাজ্যটিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছেন। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারও ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর অনুরাগী হিসেবে পরিচিত অন্নামালাই ২০২০ সালে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাকে রাজ্য সহসভাপতি করা হয়। মাত্র এক বছর পর ৩৭ বছর বয়সে তিনি রাজ্য ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ক্রমেই তার রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে এবং ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পুনরায় এআইএডিএমকের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দলের সঙ্গে তার মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। সূত্রগুলোর দাবি, অন্নামালাই চেয়েছিলেন বিজেপি এককভাবে নির্বাচনে লড়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণ করুক, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা ভিন্ন হওয়ায় তিনি দল ছাড়ার পথ বেছে নেন।

 

সূত্র: এনডিটিভি

এস আই/

ShareTweet
Previous Post

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?

Next Post

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা

Related Posts

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা
এশিয়া

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার
এশিয়া

ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
এশিয়া

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতা মাজির অবিশ্বাস্য গল্প
এশিয়া

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতা মাজির অবিশ্বাস্য গল্প

এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত: মালদ্বীপের প্রেসিডেন্ট
এশিয়া

এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত: মালদ্বীপের প্রেসিডেন্ট

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য
এশিয়া

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

Next Post
ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা

ফের উত্তপ্ত মণিপুর রাজ্য, ৩ জনকে গুলি করে হত্যা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, তাকেই বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist