রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা আছে।
এস আই/














Discussion about this post