বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ২১ মে, ৬:২৮ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২
0 0
A A
রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
Share on FacebookShare on Twitter

হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ বিদায়ে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (২১ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অনুষ্ঠিত এই শোকযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেনঅন্যদিকে আজ থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক জানাতে বিদায়ী মিছিলে হাজার হাজার ইরানি নাগরিক পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হয়েছেন।

গত রোববার ওই হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও সাতজনের সাথে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। পরে সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দল।

আল জাজিরা বলছে, মঙ্গলবার হাজার হাজার শোকার্ত মানুষ ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্ট রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই শহরের কেন্দ্রীয় চত্বর থেকে যাত্রা শুরু করেন। গত রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে এখানেই ফিরছিলেন রাইসি।

এদিকে রাজধানী তেহরান থেকে আল জাজিরার রসুল সরদার মঙ্গলবার বলেছেন, ইরানের রাষ্ট্রীয় মর্যাদাবান ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া তথা শেষ বিদায়ের অনুষ্ঠানগুলো ‘বেশ কয়েকটি স্থানে এবং বর্ধিত সময়’ নিয়ে হয়ে থাকে।

তাবরিজে বিদায়ী শোক মিছিলের পর ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাইসি এবং ৬০ বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের লাশ অন্য অনুষ্ঠানের জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে।

এর আগে সরদার বলেছিলেন, মঙ্গলবার দিনের শেষের দিকে মরদেহগুলোকে অন্য একটি অনুষ্ঠানের জন্য মধ্য ইরানের ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আবারও সেগুলো রাজধানী তেহরানে আনা হবে।

পরদিন বুধবার তেহরানে বৃহত্তর পরিসরের অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদায়ী সেই অনুষ্ঠানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এরপর প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর-পূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, তারা পবিত্র এই শহরে রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন।

এদিকে, আজ থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক আনুষ্ঠানিক বিৃবতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচদিনের এই শোক ঘোষণা করেন।

এ এস/

ShareTweet
Previous Post

হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা

Next Post

বিদায় নিচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস

Related Posts

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর, নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে শোক
প্রধান খবর ২

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর, নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরে শোক

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর
জাতীয়

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
প্রধান খবর ২

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

bdnews bangla
প্রধান খবর ২

‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের’

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
প্রধান খবর ২

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

Next Post
খেলার খবর

বিদায় নিচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist