রবিবার, ১৪ জুন, ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

চলমান সংঘাতে কূটনৈতিক অস্থিতিশীলতা

রাখাইন ত্যাগ করছে বিদেশি মিশন ও সংস্থা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ১০:৫২ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
রাখাইন ত্যাগ করছে বিদেশি মিশন ও সংস্থা

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চবিদ্যালয়ে। ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সশস্ত্র আরাকান আর্মির যুদ্ধ দিন দিন তীব্রতর হচ্ছে। এ অবস্থায় সেখান থেকে বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিভিন্ন কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে খবর পাওয়া গেছে যে, ভারতীয় উপদূতাবাসের কূটনীতিকেরা ইতিমধ্যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে ছেড়ে গেছেন। বাংলাদেশের কূটনীতিকদেরও দুয়েক দিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে।

প্রতিবেশী দেশটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের আঁচ পড়ছে বাংলাদেশেও। সেখানকার গোলা এসে পড়ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের গ্রামগুলোতে। ইতিমধ্যে গোলার আঘাতে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাঁচ দিন ধরে এসব গ্রামের বাসিন্দারা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছেন। মিয়ানমারের সামরিক সরকারের নিয়ন্ত্রণে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অনেক সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয়ও নিয়েছেন। গত সোমবার থেকে এটা অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে। এঁদের মধ্যে কিছু সেনাসদস্য, পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তাও রয়েছেন।

ইয়াঙ্গুন ও সিত্তের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই তীব্র হচ্ছে। রাখাইন অঞ্চলে (সাবেক আরকান) গত কয়েক দিনে সংঘাত চরম আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাখাইনে ভারতীয় উপদূতাবাস তাদের কূটনীতিকদের বৃহস্পতিবার সকালে সিত্তে থেকে সরিয়ে নিয়েছে। এই মুহূর্তে সেখানে শুধু ভারতীয় উপদূতাবাসের স্থানীয় কর্মী অর্থাৎ মিয়ানমারের নাগরিকেরা কাজ করছেন। রাখাইনে ভারত ও বাংলাদেশ এই দুই দেশের উপদূতাবাস রয়েছে।

বাংলাদেশের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিত্তে থেকে আগামী দু–এক দিনের মধ্যে বাংলাদেশের কূটনীতিকদের সরিয়ে নেওয়া হবে। এরই মধ্যে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রাখাইনে জাতিসংঘের উন্নয়ন সংস্থাসহ (ইউএনডিপি) জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার দপ্তর রয়েছে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, গত ১০ দিনে রাখাইনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিসংঘের তিন শর মতো কর্মীকে সিত্তে শহরে নিয়ে আসা হয়েছে। এঁদের সবাই মিয়ানমারের নাগরিক। এ ছাড়া সিত্তেতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

এদিকে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে অবাধে চলাচলের বিধান ভারত গতকাল স্থগিত করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে অবাধ চলাচলের বিধান (এফএমআর) স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত এবং মিয়ানমার সীমান্তবর্তী দেশের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনসংখ্যার ভারসাম্য বজায়ের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাখাইনে চলমান লড়াইয়ে আরাকান আর্মি ইতিমধ্যে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত তিনটি ব্যাটালিয়ন দখলে নিয়েছে। অনলাইন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আরাকানের পশ্চিম প্রান্তের মিনবিয়ার পদাতিক বাহিনীর ৩৭৯ ও ৫৪১ নম্বর ব্যাটালিয়ন বিদ্রোহীরা দখল করে নিয়েছে। এর আগে ২৮ জানুয়ারি আরাকান আর্মি দখল করে সেনাবাহিনীর ৩৮০ নম্বর ব্যাটালিয়ন।

গত দুই সপ্তাহে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) চারটি কমান্ডের মধ্যে একটি পুরোপুরি এবং অন্যটির অর্ধেক সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। ওই কমান্ডগুলো দখলে নিয়েছে আরাকান আর্মি। সব মিলিয়ে উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী এবং সীমান্তরক্ষীদের ১০টি কমান্ডের তিনটি কমান্ড আরাকান আর্মি পুরোপুরি দখল করে নিয়েছে।

মিয়ানমার ও বাংলাদেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্যজুড়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপি মিলিয়ে প্রায় ১৫ হাজার সদস্য রয়েছেন। এঁদের মধ্যে অর্ধেক অর্থাৎ অন্তত সাড়ে সাত হাজার মোতায়েন ছিল উত্তর রাখাইনে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সাধারণত সেনাবাহিনী ও বিজিপির প্রতিটি কমান্ডে গড়ে সাড়ে সাত শ করে সদস্য থাকার বিধান থাকলেও গত কয়েক মাস ধরে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার শ সেনা ও সীমান্তরক্ষী মোতায়েন ছিল। ওই হিসাব অনুযায়ী সীমান্তরক্ষী এবং সেনাসদস্য মিলিয়ে অন্তত সাড়ে সাত শ তাদের কমান্ড এরিয়া ও ফাঁড়ি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন। বাংলাদেশে গতকাল পর্যন্ত পালিয়ে এসেছে ৩৩০ জন। ধারণা করা হচ্ছে, বাকিরা আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন।

ওয়াকিবহাল একটি সূত্র জানায়, আরাকান আর্মি উত্তর দিক থেকে মিয়ানমার সেনা ও সীমান্তরক্ষীদের আক্রমণ করে দক্ষিণের দিকে যেতে বাধ্য করেছে। এ ছাড়া রাখাইনের পূর্ব অংশে ও দক্ষিণের নিচের দিকে ইতিমধ্যে অনেক স্থান আরাকান আর্মির দখলে। ফলে রাখাইনে অবস্থান নেওয়া সামরিক সরকারের সদস্যদের বাংলাদেশে প্রবেশ ছাড়া কোনো উপায় নেই।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একটা ব্যাটালিয়নের বড়সংখ্যক এবং আরেকটা ব্যাটালিয়নের অর্ধেক সদস্য পালিয়ে এসেছেন। তিনি জানান, বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি আছে, যাতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী, সেনাসদস্য, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের সাগরপথে ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরু করেছে সে দেশের সামরিক সরকার। এ জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানো হবে বলে জানা গেছে।

 

সূত্র: প্রথম আলো

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনা নিহত

Next Post

স্বতন্ত্র প্রার্থীর কাছে নওয়াজ শরীফের হার

Related Posts

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
এশিয়া

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

bdnews bangla
এশিয়া

ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

bdnews bangla
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

bdnews bangla
এশিয়া

সীমান্তে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে: শুভেন্দু অধিকারী

আমিরাতের ভিসা নিয়ে সুখবর
এশিয়া

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
এশিয়া

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

Next Post
স্বতন্ত্র প্রার্থীর কাছে নওয়াজ শরীফের হার

স্বতন্ত্র প্রার্থীর কাছে নওয়াজ শরীফের হার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

bdnews bangla

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

bdnews bangla

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ১২ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ

bdnews bangla

ড্র করে গ্রুপে তৃতীয় স্থানে ব্রাজিল, শীর্ষে স্কটল্যান্ড

bdnews bangla

চুয়াডাঙ্গা-কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist