বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

শিশুর প্রতি কেমন ছিলেন মহানবী (সা.)

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ৪:২৭ অপরাহ্ণ
বিভাগ - ধর্ম
0 0
A A
bdnewes bangla

শিশুর প্রতি কেমন ছিলেন মহানবী (সা.)

Share on FacebookShare on Twitter

শিশুদের প্রতি রাসুল (সা.)-এর গভীর ভালোবাসা ছিল। তিনি তাদের খুব আদর-স্নেহ করতেন। হাসিমুখে কথা বলতেন। কোমল আচরণে তাদের হৃদয় জয় করতেন।

মায়া-মমতার ক্ষেত্রে তিনি পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এসংক্রান্ত পাঁচটি হাদিস উল্লেখ করা হলো—

১. শিশুদের আদর স্নেহ করা

রাসুলুল্লাহ (সা.) আদর করে শিশুদের চুম্বন করতেন। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় গুণ। কোমল হৃদয়ের পরিচায়ক।

আয়েশা (রা.) বলেন, এক বেদুইন রাসুল (সা.)-এর কাছে এসে বলল, আপনারা শিশুদের চুম্বন করে থাকেন, কিন্তু আমরা ওদের চুম্বন করি না। রাসুল (সা.) বলেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেন, তবে আমি কি তোমার ওপর (তা ফিরিয়ে দেওয়ার) অধিকার রাখি? (বুখারি, হাদিস : ৫৫৭২)

২. শিশুদের খোঁজখবর নেওয়া

রাসুল (সা.) শিশুদের খোঁজখবর রাখতেন। তাদের অনুভূতিকে গুরুত্ব দিতেন। এটি শিশুর মনোবিকাশে সহায়ক।

আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) সবার চেয়ে বেশি সদাচারী ছিলেন। আমার একজন ভাই ছিল, তাকে আবু উমায়র বলে ডাকা হতো। আমার অনুমান যে সে তখন মায়ের দুধ খেত না। যখনই সে তার কাছে আসত, তিনি বলতেন, হে আবু উমায়র! তোমার নুগায়র কী করছে? সে নুগায়র পাখিটা নিয়ে খেলত। আর প্রায়ই যখন নামাজের সময় হতো, আর তিনি আমাদের ঘরে থাকতেন, তখন তার নিচে যে বিছানা থাকত, সামান্য পানি ছিটিয়ে ঝেড়ে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিতেন।

তারপর উনি নামাজের জন্য দাঁড়াতেন এবং আমরাও তাঁর পেছনে দাঁড়াতাম। আর তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করতেন। (বুখারি, হাদিস : ৫৭৭০)

৩. আদব শিক্ষা দেওয়া

রাসুল (সা.) মমতাপূর্ণভাবে শিশুদের সঠিক আচরণ শিখিয়েছেন। ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে সঠিক বিষয় বুঝিয়ে দিতেন, যা তাদের সুন্দর জীবন গঠনে সহায়ক হতো। উমর ইবনে আবু সালামা (রা.) বলেন, আমি ছোট ছেলে হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছোটাছুটি করত। রাসুল (সা.) আমাকে বলেন, হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও। এর পর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম। যার যার কাছ থেকে আহার করা। (বুখারি, হাদিস : ৪৯৮৪)

৪. শিশুদের কষ্ট না দেওয়া

রাসুলুল্লাহ (সা.) সাধারণত নামাজের প্রতিটি অংশে পরিমিত সময় বরাদ্দ রাখতেন। কিন্তু কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে নামাজ দীর্ঘ করতেন। একদিন ইশার নামাজে রাসুলুল্লাহ (সা.)-এর নাতি পিঠের ওপর ওঠার কারণে তিনি সিজদা দীর্ঘ করেছেন। তাড়াহুড়া করে উঠতে অপছন্দ করেছেন—যেন বাচ্চার কষ্ট না হয়।

শাদ্দাদ (রা.) বলেন, একদিন ইশার নামাজে রাসুলুল্লাহ (সা.) আমাদের দিকে বেরিয়ে এলেন। তখন তিনি হাসান অথবা হুসাইন (রা.)-কে বহন করে আনছিলেন। রাসুলুল্লাহ (সা.) সামনে অগ্রসর হয়ে তাকে রেখে দিলেন। তারপর নামাজের জন্য তাকবির বললেন এবং নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে একটি সিজদা লম্বা করলেন। (হাদিসের বর্ণনাকারী বলেন), আমার পিতা (শাদ্দাদ) বলেন, আমি আমার মাথা ওঠালাম এবং দেখলাম, ওই ছেলেটি রাসুলুল্লাহ (সা.)-এর পিঠের ওপর রয়েছে। আর তিনি সিজদারত। তারপর আমি আমার সিজদায় গেলাম। রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষ করলে লোকেরা বলল, হে আল্লাহর রাসুল! আপনি আপনার নামাজের মধ্যে একটি সিজদা এত লম্বা করলেন, যাতে আমরা ধারণা করলাম, হয়তো কোনো ব্যাপার ঘটে থাকবে। অথবা আপনার ওপর ওহি নাজিল হচ্ছে। তিনি বললেন, এর কোনোটাই ঘটেনি; বরং আমার এই সন্তান আমাকে সওয়ারী বানিয়েছে। আমি তাড়াতাড়ি উঠতে অপছন্দ করলাম, যেন সে তার কাজ সমাধা করতে পারে। (নাসাঈ, হাদিস : ১১৪১)

৫. উত্তম ব্যবহার করা

শিশুদের কথা, কাজ ও চলাফেরা সব কিছুতেই ভুল হওয়া স্বাভাবিক। তাদের ভুলভ্রান্তির জন্য কড়া ধমক দেওয়া বা অতিরিক্ত শাসন করা ঠিক নয়। রাসুলুল্লাহ (সা.) প্রতিটি শিশুর সঙ্গে উত্তম ব্যবহার করতেন। আনাস ইবনে মালিক (রা.) বলেন, আমি ১০ বছর রাসুলুল্লাহ (সা.)-এর খিদমত করেছি। আল্লাহর কসম! তিনি কখনো আমাকে উহ শব্দও বলেননি এবং কোনো সময় আমাকে এটা কেন করলে, ওটা কেন করোনি তাও বলেননি। ( মুসলিম, হাদিস : ৫৮০৫)

শিশুদের প্রতি দয়া, মমতা ও ভালোবাসা থাকা সুন্দর পরিবার এবং সুষ্ঠু সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।

এস এইচ/

ShareTweet
Previous Post

আন্দোলন প্রত্যাহার করলেন সাত কলেজের ছাত্র প্রতিনিধিরা

Next Post

নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না

Related Posts

৩০ জুন জমজম ও গোলাপ জলে ধোয়া হবে কাবা শরিফ
ধর্ম

৩০ জুন জমজম ও গোলাপ জলে ধোয়া হবে কাবা শরিফ

দুনিয়ার শ্রেষ্ঠ সঙ্গী ও বন্ধু কারা?
ধর্ম

দুনিয়ার শ্রেষ্ঠ সঙ্গী ও বন্ধু কারা?

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
ধর্ম

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

ফুটবলের দেশ ব্রাজিলে যেভাবে ছড়িয়ে পড়ছে ইসলাম
ধর্ম

ফুটবলের দেশ ব্রাজিলে যেভাবে ছড়িয়ে পড়ছে ইসলাম

সৌদিতে শুটিংয়ে গিয়ে জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ, নামাজের ভিডিও ভাইরাল
ধর্ম

সৌদিতে শুটিংয়ে গিয়ে জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ, নামাজের ভিডিও ভাইরাল

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর
ধর্ম

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর

Next Post
bd news bangla

নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, 'পশ্চিমাদের পাত্তা দিই না

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

শুক্রবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

সরকারি হাসপাতালে জন্ম হলেই সোনার আংটি দেবে বিজয়ের সরকার!

সরকারি হাসপাতালে জন্ম হলেই সোনার আংটি দেবে বিজয়ের সরকার!

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, প্রিয় নেতার কারণে এখন ইংল্যান্ড : যুবদলনেতা নয়ন

আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, প্রিয় নেতার কারণে এখন ইংল্যান্ড : যুবদলনেতা নয়ন

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist