ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।
৩৬ জনের এই তালিকায় আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী বাংলাদেশ আইনজীবী ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু।।
১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায় রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়।
নিপুণ রায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা বিএনপির সভাপতি।
এম এইচ/














Discussion about this post