বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি করেছেন নতুন রেকর্ড। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে বর্তমানে দেশে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর (ফলোয়ার) মালিক এখন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের ঘরে। বর্তমানে অনুসারীর দিক থেকে সাকিবের চেয়ে প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ব্যবধানে এগিয়ে রয়েছেন পরীমনি।
এর আগেও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় কাছাকাছি পৌঁছেছিল এবং মাঝে কিছুদিন সাকিব এগিয়েও গিয়েছিলেন। তবে সর্বশেষ পরিসংখ্যানে সাকিবকে বড় ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের অনুসারী বিপুল হলেও, নিজেরা কাকে অনুসরণ করছেন সে জায়গায় রয়েছে ভিন্নতা।
সাকিব আল হাসানের অফিশিয়াল পেজ থেকে মাত্র ৬টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের পেজ।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে ৭টি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও তা ‘প্রাইভেসি সেটিং’ দিয়ে গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, ক্যারিয়ারের এক দশক পেরিয়ে অভিনয়ের পাশাপাশি নানা ব্যক্তিগত ও সামাজিক ইস্যুতে বরাবরই খবরের শিরোনামে থেকেছেন পরীমনি। বর্তমানে তিনি বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর মাঠের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসানও।
এস আই/














Discussion about this post