লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিদের গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন এবং প্রতিহত করেন।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩-সংলগ্ন এলাকায় গরুতে ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং বিএসএফকে প্রতিহত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরে যান।
এস আই/














Discussion about this post