পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন।
হজে গিয়ে এ পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। মৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সহযোগী এজেন্সি।
গত ১৭ এপ্রিল রাতে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। হজ অফিসের তথ্য অনুযায়ী, এই ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।
এম এইচ/














Discussion about this post