হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের অন্তত ৪টি সামরিক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
হিজবুল্লাহ আজ সোমবার এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আটটি ট্যাঙ্কের একটি বহরের মধ্যে চারটি ধ্বংস করেছে। ওই বহরটি দেইর সিরিয়ান গ্রামে দিয়ে অগ্রসর হচ্ছিল।
দশ দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার মধ্যরাতে কার্যকর হওয়ার পর এটিই হিজবুল্লাহর প্রথম ঘোষিত হামলা।
ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: এপি
এম এইচ/














Discussion about this post