মুন্সীগঞ্জের গজারিয়ায় রুগ্ণ ঘোড়ার মাংস বাজারে গরুর মাংস হিসেবে বিক্রি করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গজারিয়ার আলিপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস, জবাইয়ের সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত কিছু উপকরণ জব্দ করা হয়।
গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্মক্ষমতাহীন ঘোড়া সংগ্রহ করে জবাই করে বিভিন্ন স্থানে গরুর মাংস হিসেবে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে পুলিশ। জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মেনহাজুল আলম আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও জোরালো করে তুলছে।
এস আই/














Discussion about this post