ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিরোধের সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর উপস্থিতি বজায় রেখেছে এবং মানবতার শত্রুদের জন্য অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মনে রাখতে হবে, তারা কীভাবে ইয়েমেন, বাব-এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগর থেকে খালি হাতে ফিরে গেছে। এবারও তারা কোনো অর্জন ছাড়াই অঞ্চল ছাড়বে।”
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করবে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল দেওয়া জাহাজগুলোকে আটক করবে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এ অভিযান কেবল ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা জাহাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য আন্তর্জাতিক জাহাজগুলো অবাধে প্রণালী অতিক্রম করতে পারবে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
এম এইচ/














Discussion about this post