ইসরায়েলে নিজের জনপ্রিয়তা শতভাগের কাছাকাছি দাবি করে সেখানে ‘প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ইসরায়েলে তাঁর প্রতি জনগণের সমর্থনের হার (অ্যাপ্রুভাল রেটিং) ৯৯ শতাংশ এবং এই জনপ্রিয়তার কারণে তিনি দেশটিতে প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে পারেন।
তবে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ‘জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট’ কর্তৃক পরিচালিত একটি জরিপে ভিন্ন তথ্য দেখা গেছে। ওই জরিপ অনুযায়ী, ৭৩ শতাংশ ইসরায়েলি নাগরিক ট্রাম্পকে একজন গড়পড়তার চেয়ে ভালো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই
এস আই/














Discussion about this post