কোরবানি তাৎপর্যময় ইবাদত। আদি পিতা আদম (আ.)-এর দুই পুত্র হাবিল ও কাবিল থেকে কোরবানির ইতিহাস শুরু হয়। এরপর মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)-এর মহান আত্মবিসর্জনের মাধ্যমে কোরবানির ইতিহাস কিয়ামত পর্যন্ত উজ্জ্বল ও অম্লান হিসেবে থাকবে।
অনেকে জানতে চান, পশুর দাঁত দেখে কোরবানি, কী বলে ইসলাম?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, পশুর দাঁত দেখে নয় বরং বয়স দেখে কোরবানি করা হবে। উটের বয়স কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।
উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। (কাযিখান ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬)
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে,
أن رسول الله صلى الله عليه وسلم قال : لا تذبحوا إلا مسنة، إلا أن يعسر عليكم فتذبحوا جذعة من الضأن
অর্থ: রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা (কোরবানির জন্য) মুসিন্নাহ ছাড়া জবাই করো না। (মুসিন্নাহ হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু ও ছাগলের ক্ষেত্রে ১ বছর। (শরহুন নববী) যদি সম্ভব না হয় তবে ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা। (সহিহ মুসলিম, হাদিস : ১৯৬৩)
এম এইচ/














Discussion about this post