বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৮ প্রাণ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ২৬ মে, ১০:৪২ পূর্বাহ্ণ
বিভাগ - প্রধান খবর, বাংলাদেশ
0 0
A A
ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৮ প্রাণ
Share on FacebookShare on Twitter

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে ২৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (২৫ মে) সারা দেশের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে টাঙ্গাইলে ১৭ জন, কিশোরগঞ্জে একই পরিবারের তিনজন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা ও নোয়াখালীতে একজন করে নিহত হয়েছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোরে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া জেলার আরও দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের কাস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে যাচ্ছিল। মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বগুড়া: বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান ও তার দুই বছরের কন্যা পুষ্প। তাদের গ্রামের বাড়ি পাবনায়।

এদিকে, বিকেলে কাহালু উপজেলায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেমি আকতার (৪০) ও তার বিশ বছর বয়সী মেয়ে তনু আকতার।

কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশাভ্যানে করে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস রিকশাভ্যানেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যানচালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার সদর উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমএ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীতে পোল্ট্রি খাদ্যবোঝাই গাড়ি উল্টে রহিম উল্লাহ (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

সবচেয়ে দামি গরু ভিয়াতিনা, দাম ৫৯ কোটি টাকা!

Next Post

ইরানে আবারও বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

Related Posts

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা
জাতীয়

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর
বাংলাদেশ

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক
বাংলাদেশ

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং
বাংলাদেশ

পিচ ঢালাই করা পাকা সড়ক খুঁড়ে ইটের সলিং

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের
নির্বাচিত খবর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক

ওমান উপসাগরে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

Next Post
ইরানে আবারও বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে আবারও বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের দুই কর্মকর্তা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist