দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন ইতান শামুয়েল লেমবার্গ। তিনি মিশমার হাশিভার বাসিন্দা এবং ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে, হিজবুল্লাহ লিতানি নদীর উত্তরে অবস্থানরত একটি ইসরাইলি ট্যাংকের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিহত হন ওই ইসরাইলি সেনা।
হামলার পরপরই আইডিএফ জানায়, তারা বিমান ও কামান হামলার মাধ্যমে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত করেছে। জেরুজালেম ও বৈরুত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন হবে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও আইডিএফ সদস্য—উভয় পক্ষের উপস্থিতি থাকবে না।
তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে উত্তর ইসরাইলে রকেট ও ড্রোন হামলাও চলবে। একই সঙ্গে তিনি লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার ‘প্রহসন’ বন্ধ করার আহ্বান জানান।
সূত্র: টাইমস অব ইসরাইল
এস আই/














Discussion about this post