ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক আলোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কথোপকথন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই কথোপকথনে মোদিকে কাছে পেয়ে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত কাপল’। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে মঙ্গলবার (১৬ জুন) জি-৭ জোটের নেতারা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। তবে এসব আলোচনার মাঝেও নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে। আর এর মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ‘মেলোদি’।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রুপ ছবির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আগে মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ভিডিওর শব্দ স্পষ্ট না হলেও মনে হয়েছে, মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’
এর প্রায় এক মাস আগে রোম সফরের সময় মোদি মেলোনিকে ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দিয়েছিলেন। বহু আলোচিত ‘মেলোদি’ শব্দটির প্রতি ইঙ্গিত করেই তিনি এ উপহার দেন। মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, উপহারের জন্য ধন্যবাদ।
এম এইচ/














Discussion about this post