বগুড়া থেকে উদ্ধার করে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় আনা অসুস্থ হাতি ‘বাদশাহ বাহাদুর’-এর সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। এ সময় হাতিটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
রবিবার (৫ জুলাই) বিকেলে জাতীয় চিড়িয়াখানায় যান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু), বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আতিকুর রহমান মিঠু।
প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা হাতিটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাতিটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এস আই/














Discussion about this post