পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ গভীর মতবিনিময় করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা এই সাক্ষাতের মাধ্যমে আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ ইউ/














Discussion about this post