ভারতীয় গায়ক, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে চার ট্র্যাকের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন। নতুন এই সংগীত সংকলনে নেতৃত্ব, স্থিতিস্থাপকতা এবং স্মরণের মতো বিষয়গুলোকে মূল ভাবধারা হিসেবে তুলে ধরা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এই প্রজেক্টে চারটি মৌলিক কম্পোজিশন স্থান পেয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো দক্ষিণ এশীয় সংগীতশিল্পীর পক্ষ থেকে খামেনিকে উৎসর্গ করে এমন বহুমাত্রিক সংগীত সংকলন প্রকাশের ঘটনা খুবই বিরল। ফলে প্রকাশের পরপরই এটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
সংগীতজগতে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারে আদনান সামি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি একাধিক মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারও অর্জন করেছেন।
চিরাচরিত সংগীতধারার বাইরে গিয়ে তৈরি করা এই নতুন প্রজেক্টটি ইতোমধ্যেই শ্রোতা ও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে খামেনিকে উৎসর্গ করে প্রকাশিত এই চার গানের সংকলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ ইউ/














Discussion about this post