সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। তাই মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিরাজের পর ওয়ানডের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
এ বিষয়ে মিরাজের সাথে আলোচনা হয়েছে এবং মিরাজও সম্মতি জানিয়েছেন বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বিসিবি সভাপতি জানিয়েছেন, দুই বলের জন্য দুই পৃথক অধিনায়ক রাখার ভাবনা থেকেই মিরাজকে সরিয়ে লিটনকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। লিটন একইসাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল সামাল দেবেন।
এ দিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাস্ত ছিলেন মিরাজ। সেই আসরের মাঝপথেই আজ দেশে ফিরেছেন তিনি। মূলত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যই এলপিএল ছেড়েছেন এই অলরাউন্ডার।
এস আই/













Discussion about this post