রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বুধবার (৫ আগস্ট) বিষয়টি জানা যায়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হলো।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ববি হাজ্জাজ। পরবর্তীতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এস আই/














Discussion about this post