শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর, ২:৩১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!
Share on FacebookShare on Twitter

ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে ক্ষমতার মূল কেন্দ্রে। বিরোধী দল ও আন্দোলনকারীদের মতে, ভোটার তালিকায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল-বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। ফলে সাম্প্রতিক বিক্ষোভগুলোর মূল দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। কিন্তু চলমান এই আন্দোলন ক্রমেই রূপ নিচ্ছে সরকার পতনের এক দফা দাবিতে।

প্রাপ্তবয়স্ক জীবনের পুরো সময়টাই মোদির শাসনামলে কাটিয়েছেন রুবি সিং। একসময় সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা এই নারী এখন নিজেকে পুরোপুরি রাজনৈতিক সক্রিয়তায় নিয়োজিত করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি দাবি করেন, সরকার তরুণ ভারতীয়দের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। রুবি বলেন ”আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই—তাহলে আগামীকাল হয়তো আমরা ভারতকে পুরোপুরি একটি ‘পুলিশি রাষ্ট্র’ হিসেবে দেখব। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই জাতির গণতন্ত্র বাঁচানোর এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। আজ যদি আমাদের স্তব্ধ করে দেওয়া হয়, তবে এমন একটি সরকার ক্ষমতায় চলে আসতে পারে, যা আমরা কখনোই চাইনি। যদি কোটি কোটি মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়, তবে কী নিশ্চয়তা আছে যে আগামীকাল আমিও তাদের একজন হয়ে উঠব না?”

প্রধান আন্দোলনস্থল যন্তর মন্তরে মোদি সরকারের ওপর ক্ষোভ ঝেড়ে রুবি আরও বলেন, ”আমরা চাই মোদি যেন ফিরে যান। আমরা মোদির শাসন থেকে মুক্তি চাই। এরা যেভাবে মানুষের ভোট চুরি করেছে এবং আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমাদের ওপর ব্যাপক কড়াকড়ি চালানো হচ্ছে। কিন্তু আমরা স্লোগান দিতেই থাকব, কারণ লড়াই তো সবে মাত্র শুরু হয়েছে।”

সরকার পতনের দাবি শুধু আন্দোলনকারীরাই করছেন না, একই ইঙ্গিত আসছে শীর্ষ নেতাদের বক্তব্য থেকেও। ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সিজেপি নেতাদের সাথে অংশ নেন ভারতের প্রখ্যাত আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি বলেন, ”সরকার বলছে যে এটি নাকি তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র। বিরোধীদল নাকি সরকার পরিবর্তন করতে চাইছে। আমরা তো কেবল নির্বাচন ব্যবস্থা ঠিক করার চেষ্টা করছিলাম। তাদের কাছে বারবার আকুতি জানাচ্ছিলাম যেন দেশে আবার নির্বাচনী গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। কিন্তু সরকার যদি এভাবে বর্বরতা চালিয়ে যেতেই থাকে, তবে সরকার তো পরিবর্তন হবেই। হ্যাঁ, আমরা সরকার পরিবর্তনই চাই। আমরা সবাই মিলে এই সরকারের পতন চাই।”

ভারতে ক্ষমতা পরিবর্তনের ছক কষছে বিরোধীরা, এমন দাবি উঠছে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরার একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা। ভান্ডারি অভিযোগ করেন, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তার উপস্থিতি প্রমাণ করে, ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছে তারা।

চলতি সপ্তাহে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস ও সিজেপির আন্দোলন একসঙ্গে চলতে পারে ধারণা করা হচ্ছে। এছাড়া ইনডিয়া জোট থেকে দূরে থাকা আম আদমি পার্টিও সিজেপির বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

সূত্র: রয়টার্স

এস আই/

ShareTweet
Previous Post

আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব

Next Post

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, যতোদিন থাকতে পারে এই অবস্থানে

Related Posts

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
এশিয়া

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

bdnews bangla
এশিয়া

বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

bdnews bangla
এশিয়া

মাঝ আকাশে হাইজ্যাকের আতঙ্ক, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী
এশিয়া

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
এশিয়া

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার!
এশিয়া

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার!

Next Post
মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, যতোদিন থাকতে পারে এই অবস্থানে

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, যতোদিন থাকতে পারে এই অবস্থানে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, যতোদিন থাকতে পারে এই অবস্থানে

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, যতোদিন থাকতে পারে এই অবস্থানে

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব

আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর…

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর…

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist