বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ২৮ অক্টোবর, ৩:৩৯ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
bdnews bangla

স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে যোগসূত্র ও দেশটির হয়ে গুপ্তচরবৃত্তি এবং কুয়েতের উপপ্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরও আটজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারি আদালতের রায়ে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করা, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহকে হত্যার পরিকল্পনা এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত বলেন, বিদেশি কোনো পক্ষের নির্দেশে কুয়েতের ভেতরে একটি গোষ্ঠীকে সংগঠিত করে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের শামিল।

এ ধরনের ষড়যন্ত্রের উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা দুর্বল করা, দেশে অস্থিতিশীলতা ছড়ানো এবং নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের সক্ষমতার ওপর জনগণের আস্থা নষ্ট করা বলে আদালত উল্লেখ করেন। রায়ে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা সমগ্র সমাজের অধিকার। কোনো বিদেশি শক্তি বা তাদের নির্দেশের মাধ্যমে কুয়েতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা যায় না।

এর আগে গত আগস্টে কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করে। এ সময় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে হামলা চালানোর আগেই গ্রেপ্তার করা হয়।

চলতি বছর ইরানের হামলা ও ইরানপন্থি গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে উপসাগরীয় দেশগুলো বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এরই ধারাবাহিকতায় গত মার্চে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে ছয়জন গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে ‘হত্যার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টিও ছিল। স্বীকারোক্তি দেওয়া ব্যক্তিদের পাঁচজন কুয়েতের নাগরিক।

এ ছাড়া কুয়েতি, লেবানিজ ও ইরানি নাগরিকসহ আরও ১৪ জনকে সন্দেহভাজনের অবস্থান দেশের বাইরে শনাক্ত করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

অন্য একটি ঘটনায় ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪ জন কুয়েতি ও দুজন লেবানিজ নাগরিককে আটক করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে উপসাগরীয় দেশটিতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এ ইউ/  

ShareTweet
Previous Post

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

Next Post

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

Related Posts

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী
মধ্যপ্রাচ্য

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে
মধ্যপ্রাচ্য

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
নির্বাচিত খবর

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?
মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির
নির্বাচিত খবর

হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

সড়ক নিরাপত্তায় দুবাই পুলিশের হুঁশিয়ারি: পথচারীদের জরিমানা ৪০০ দিরহাম
প্রধান খবর ২

সড়ক নিরাপত্তায় দুবাই পুলিশের হুঁশিয়ারি: পথচারীদের জরিমানা ৪০০ দিরহাম

Next Post
গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

bdnews bangla

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, ডোবা থেকে গলিত মরদেহ উদ্ধার

bdnews bangla

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ কত জানালেন প্রতিমন্ত্রী

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী

bdnews bangla

স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist