মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কার্বন নিঃসরণ কমাতে সকল দেশের সহযোগিতা চায় জাপান

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৪ জুন, ১:০৭ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
bd news bangla

কার্বন নিঃসরণ ২০৫০-এর মধ্যে কমাতে সকল দেশের সহযোগিতা চায় জাপান

Share on FacebookShare on Twitter

বৈশ্বিক জলবায়ু তে সমতা আনতে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় জাপান। গতকাল সোমবার থেকে জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক জ্বালানি সামিটের প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানটিতে জানানো হয়, জলবায়ুর পরিবর্তনে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্বন দূষণ কমানোর পাশাপাশি সাশ্রয়ী হতে হবে। সেজন্য জ্বালানির বহুমুখী ব্যবহার বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের বিকল্প নেই। পাশাপাশি প্রযুক্তি ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এশিয়াকেও এই কাজে নেতৃত্ব দিতে চায় জাপান। ইতিমধ্যে এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সদস্য ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ব্রুনাই, মিয়ানমার ও লাওসের সঙ্গে জাপান নানা ধরনের সহযোগিতায় যুক্ত হয়েছে।

টোকিও শহরের বিগ সাইটে আয়োজিত এই আসরে ভবিষ্যৎ জ্বালানি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এলএনজি, গ্যাস, হাইড্রোজেন, অ্যামোনিয়া ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে। তা ছাড়া এটি পরিবেশের জন্যও ক্ষতিকর। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী জ্বালানির ব্যবহারের বিকল্প নেই।

সামিটের প্রথম দিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রাক্তন নির্বাহী পরিচালক নোবুও তানাকা টেকসই শক্তি লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, কার্বন দূষণ কমাতে যুক্তরাষ্ট্র পরিবেশবান্ধব জ্বালানি প্রসারে বিপুল ভর্তুকি দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নও সবুজ জ্বালানির জন্য নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। ভারত ও চীন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নেওয়ায় দেশ দুটি এতে বেশ সাফল্য দেখিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইউ) জ্বালানিবিষয়ক কমিশনার কাদরি সিমসন তার বক্তৃতায় বলেন, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ইউরোপ নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিয়েছে। গত বছর ইউ গ্যাসের চেয়ে বায়ুশক্তি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তাকাঠামো গঠনে জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এলএনজির ক্ষেত্রে জাপান বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কার্বন নিরপেক্ষতাবিষয়ক আন্তর্জাতিক নীতির মহাপরিচালক শিনিচি কিহারা তার উপস্থাপনায় বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জাপান নানামুখী উদ্যোগ নিয়েছে। তারা ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে ২০২৮ সাল থেকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর কর আরোপ করা হবে বলে জানান কিহারা। তিনি বলেন, বায়ুশক্তি থেকে ২০৩০ সালের মধ্যে জাপান ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পাশাপাশি হাইড্রোজেনসহ দূষণমুক্ত জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

কিহারা আরও বলেন, জাপান শুধু নিজেকেই দূষণমুক্ত করতে চায় না, পাশাপাশি এশিয়াকেওনেতৃত্ব দিতে চায়। এজন্য এজেডইসিভুক্ত ১০ দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাপান। দূষণ কমাতে এই দেশগুলোকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন কারিগরি সেমিনার, ব্যবসায়িক আলোচনা হবে। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে শেভরন, জেরা, এক্সন মবিল, হিটাচি, পেট্রোনাস, টোটাল এনার্জিস, বিপি সিঙ্গাপুর, ইনপেক্স, এডনক, কারাকেনটেক, এনজি, জাপান এনআরজি, উড ম্যাকেঞ্জি, ভরটেক্সসহ বিভিন্ন কোম্পানি অংশ নিয়েছে।
প্রদর্শনী ঘুরে দেখা গেছে, কোম্পানিগুলো নিজ নিজ পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে মেলায় হাজির হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও উদ্যোক্তাদের এসব উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান নিতে দেখা গেছে।

এস এম

ShareTweet
Previous Post

মসজিদুল আকসার ১১ বিস্ময়কর তাৎপর্য

Next Post

নিজ বাড়িতেই ‘ক্ষতবিক্ষত’ মিমি, কী ঘটেছে নায়িকার সঙ্গে?

Related Posts

bdnews bangla
এশিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
এশিয়া

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

bdnews bangla
এশিয়া

ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

bdnews bangla
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

bdnews bangla
এশিয়া

সীমান্তে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে: শুভেন্দু অধিকারী

আমিরাতের ভিসা নিয়ে সুখবর
এশিয়া

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

Next Post
bdnews bangla

নিজ বাড়িতেই ‘ক্ষতবিক্ষত’ মিমি, কী ঘটেছে নায়িকার সঙ্গে?

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist