বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দীর্ঘ ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে পুতিন

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুন, ২:৩৮ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
bd news bangla

দীর্ঘ ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে পুতিন

Share on FacebookShare on Twitter

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে পুতিন আজ মঙ্গলবার (১৮ জুন) রাজধানী পিয়ংইয়ংয়ে পা রাখবেন বলে জানা গেছে।বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। ওই সময়ে তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পুতিন আজ উত্তর কোরিয়া যাচ্ছেন।

এর আগে সবশেষ ২০০০ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল। সেই হিসেবে ২৪ বছর পর ফের উত্তর কোরিয়ায় পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে পুতিন পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রডং সিনমুন মঙ্গলবার এই সফর উপলক্ষে দেওয়া পুতিনের একটি চিঠি প্রকাশ করেছে। সেখানে পুতিন লিখেছেন, ‘পশ্চিমা বিশ্ব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তার বিপরীতে আমরা একটা বিকল্প বাণিজ্য পদ্ধতি ও পারস্পরিক সমঝোতায় পৌছতে পারব। একই সঙ্গে আমরা ইউরেশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমতার ভিত্তিতে একটা রণকৌশল তৈরি করতে পারব।’ এই চিঠিতে তিনি একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বলেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করছে, ব্ল্যাকমেইল করছে এবং অব্যাহতভাবে সামরিক হুমকি দিয়ে যাচ্ছে, সেটি প্রতিরোধে রাশিয়া পিয়ংইয়ংকে সমর্থন দিয়ে যাবে।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ‘এই দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক’ নিয়ে উদ্বিগ্ন।ক্রেমলিন এই সফরকে ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর’ হিসেবে বর্ণনা করেছে।

রাশিয়ান গণমাধ্যমগুলোর খবর থেকে জানা গিয়েছে, পুতিন ও কিম নিরাপত্তা চুক্তিসহ নানা ধরনের অংশীদারী চুক্তি স্বাক্ষর করতে পারেন এবং মিডিয়াকে যৌথ বিবৃতি দেবেন।জানা গেছে, পুতিন পিয়ংইয়ংয়ের কুমসুসান গেস্টহাউসে থাকবেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৯ সালে উত্তর কোরিয়ায় তার রাষ্ট্রীয় সফরের সময় অবস্থান করেছিলেন।

পুতিন তার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে আসবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকও প্রতিনিধি দলে থাকছেন।উত্তর কোরিয়ার নেতা কিম গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ‘অটুট বন্ধন’-এ পরিণত হয়েছে।

গত বছর ক্রেমলিনে কিমের সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেছিলেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার ‘সম্ভাবনা’ দেখছেন। অন্যদিকে, কিম ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্টের ‘জয়’ কামনা করেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১৭ জুন) সাংবাদিকদের বলেন, ‘পুতিনের এই সফর নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তা হলো, এই দুটি দেশের মধ্যে গভীর সম্পর্ক।’

সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে পিয়ংইয়ং ও ক্রেমলিনের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।
পুতিন ২০২২ সালে পূর্ণ মাত্রায় ইউক্রেনে আক্রমণ শুরু করেন এবং তখন থেকেই সেখানে পশ্চিমা সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই কিম মুষ্টিমেয় বিশ্ব নেতাদের একজন হয়ে ওঠেন যারা পুতিনের যুদ্ধকে সুস্পষ্টভাবে সমর্থন দেন।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। তবে উত্তর কোরিয়া ও রাশিয়া উভয়ই অস্ত্র চুক্তির অভিযোগ অস্বীকার করে আসছে। উত্তর কোরিয়ার পর, রুশ প্রেসিডেন্ট কমিউনিস্ট রাষ্ট্র ও দীর্ঘদিনের মিত্র ভিয়েতনাম সফর করবেন বলে জানা গেছে।

এস এম/

ShareTweet
Previous Post

পশু কোরবানি চলছে  ঈদের দ্বিতীয় দিনেও

Next Post

শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

Related Posts

৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
ইউরোপ

৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪
ইউরোপ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

bdnews bangla
ইউরোপ

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

bdnews bangla
ইউরোপ

শিক্ষকতায় যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
ইউরোপ

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

bdnews bangla
ইউরোপ

শেনজেনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে পারেন ৫ দেশের নাগরিক

Next Post
bd news bangla

শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

ককপিটের ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ককপিটের ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার

নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন— জামায়াতকে আম্মার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist