শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আমেরিকা ছেড়ে ঢাকার স্কুলে কেন অভিনেত্রী রিচির সন্তানেরা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ৬ জুলাই, ৯:৫৬ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন, প্রবাস বিশেষ
0 0
A A
আমেরিকা ছেড়ে ঢাকার স্কুলে কেন অভিনেত্রী রিচির সন্তানেরা
Share on FacebookShare on Twitter

সন্তানদের মানসম্পন্ন স্কুলে ভর্তির জন্য কত চেষ্টাই না অভিভাবকদের থাকে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এ জন্য কোনো কোনো মা-বাবা দূরদেশেও পাড়ি জমান। অথচ অভিনেত্রী রিচি সোলায়মান ঘটালেন উল্টো ঘটনা। তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশের স্কুলে ছেলে-মেয়েকে ভর্তি করিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, জানার চেষ্টা করলাম অভিনেত্রীর কাছে।

২০২১ সালের কথা। দুই সন্তানকে নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান ও তাঁর স্বামী রাশেকুর রহমান মালিক তখন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। ছেলেটা স্কুলে পড়ে। মেয়ের বয়স সবে চার বছর। রিচির মনে হলো তাঁর অনেক দিনের ইচ্ছার কথাটা এবার স্বামীকে বলবেন। বিষয়টি ছিল, দুই সন্তানকে কয়েক বছরের জন্য হলেও ঢাকার স্কুলে ভর্তি করাতে চান। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চান।

রিচির ইচ্ছার কথা শুনে শুরুতে তাঁর স্বামী রাজি হলেন না। সিদ্ধান্ত নিয়ে রিচিকে ভাবতে বলেন। বিষয়টি ঠান্ডা মাথায় স্বামীকে বোঝালেন রিচি। পরে অবশ্য রাশেকুর রহমানেরও মনে হলো রিচি ঠিকই ভেবেছেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা শুনে কেউ কেউ বলতে থাকেন, ‘নিজের পায়ে নিজেই কুড়াল মারতে যাচ্ছে!’

সিদ্ধান্ত পাকা হলো, ২০২১ সালেই ঢাকায় আসবেন। সেই সময়ে তাঁদের ছেলে রায়ান মালিক বেঁকে বসল। বায়ুদূষণ, যানজটের শহর ঢাকায় আসতে সে রাজি নয়। ছেলেকে বোঝানোর পর অবশ্য মায়ের সঙ্গে আসতে রাজি হলো। অন্যদিকে মেয়ে ইলমা মালিকের বয়স তখন মাত্র চার বছর। মায়ের সঙ্গে থাকলেই তার হলো। দুই সন্তানকে নিয়ে রিচি চলে এলেন ঢাকায়।

ঢাকায় বন্ধু, আত্মীয়স্বজনদের মধ্যে নানা বিষয় নিয়ে কানাঘুষা শুরু হলো। কেউ কেউ ভাবলেন, স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ছে বলেই দেশে চলে এসেছেন রিচি। তবে সেসব কথা বেশি দূর গড়াল না। কারণ, রিচির স্বামী ছুটি পেলেই নিয়মিত ঢাকায় আসতেন। আবার রিচিও ছুটি পেলেই সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যেতেন। এর মধ্যে ছেলে-মেয়েকে ঢাকার একটি মধ্যমে মানের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হলো। নিকটজনদের কাছে সেই স্কুলে ভর্তি করানো নিয়েও কথা শুনতে হয়েছে।

কাছের মানুষের কাছে প্রতিটি বিষয়ে এ রকম কথা শুনে শুনে অনেকটাই হয়রান রিচি। কেউ ঢাকায় আসার পুরো কথা না শুনেই মন্তব্য করতে ছাড়ে না। কেউ ভুল ব্যাখ্যা করে। জানতে চায়, কেন সন্তানদের ঢাকার স্কুলে ভর্তি করালেন।

রিচি বলেন, ‘আমার সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। হয়তো সেখানেই পরবর্তী দিনগুলো কাটাবে। কিন্তু আমি চেয়েছি, তারা একটু বাংলাদেশকে জানুক। তারা শিকড়ের কথা জানুক। বাংলা ভাষা, সংস্কৃতি সম্পর্কে ধারণাটা নিক। এখানে দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়স্বজনের সম্পর্কের গভীরতা সম্পর্কে জানাতে চেয়েছি। যেখানেই থাকুক, কোনো দিনও যেন শেকড়কে না ভোলে। এভাবে সবাইকে যখন বুঝিয়ে বললাম, তখন সবাই বিষয়টি বুঝল।’

একেকটা দেশে সন্তানেরা একেক রকমভাবে বেড়ে ওঠে। মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য শৈশবেই সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে চাননি রিচি। তাই বেছে নিয়েছেন দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহ। তাঁর সন্তানেরা এখন বাংলায় কথা বলে। গান গায়। পয়লা বৈশাখ, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে জানছে। স্কুল থেকে দিনগুলো উদ্‌যাপনে অংশ নিচ্ছে। দেশের গুণীদের সম্পর্কে জানছে।

রিচি সোলায়মান বলেন, ‘আমি শুরুর দিকে চিন্তায় ছিলাম। এখানে এলিমেন্টারিতে পড়াশোনায় চাপ বেশি। অনেক পড়াশোনা করতে হয়। ওরা খাপ খাওয়াতে পারবে কি না। পরে দেখি উল্টো। আমার ছেলে সবকিছুর সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিয়েছে। এখন বাংলা তার ভালো লাগে। ছেলেই বলছে, ও লেভেল এখানে শেষ করে তবেই যুক্তরাষ্ট্রে ভর্তি হবে।’

প্রথম দিকে সবাই না বুঝলেও এখন রিচির চিন্তাকে সবাই প্রশংসা করে। রিচি বলেন, ‘আমার স্বামী চাকরি করেন। তিনি ব্যস্ত মানুষ। তাঁর পক্ষে সন্তানদের খুব বেশি সময় দেওয়া সম্ভব ছিল না আর আমি যুক্তরাষ্ট্রে একা। সাহায্য করার মতো কেউ নেই। সেই কারণেও আমি ঢাকাতে আসতে চেয়েছি। এখানে একই সঙ্গে তাদের ভিত্তিটা তৈরি হলো।’

ছেলে রায়ান এখন ক্লাস সেভেনে ও মেয়ে ইলমা কেজি ওয়ানে পড়ে। তাদের নিয়েই কাটে রিচির সময়। এখন স্কুল গ্রীষ্মকালীন ছুটি। এর মধ্যে পুরো পরিবার জাপান ভ্রমণ করেছে। তারপর চলে গেছে যুক্তরাষ্ট্রে। এভাবেই চলছে রিচির দিনকাল।

অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরের অনেক স্কুলে এখন শুধু মা-বাবার সন্তানের প্রতি কী দায়িত্ব, সেটাই শেখানো হয়, শিশুদের অনেক আগেই শেখানো হয় জন্মনিয়ন্ত্রণের মতো অনেক বিষয়। আমি বলছি না এগুলো শেখানো খারাপ। এটা তাদের সংস্কৃতির সঙ্গে যায়। যে কারণে শেখাচ্ছে। কিন্তু আমি চেয়েছি, আমার মতো করেই আমার সন্তানেরা বড় হোক। ওরা যখন বুঝবে, তখন তাদের মতো করে জীবনযাপন করবে। যেটা ভালো মনে করে, সেটাই করুক। তারপরও একটাই আশা, কোনো দিন যদি আমাদের ছেলে-মেয়েরা ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যা–ই হোক, কিছু একটা হয়, তখন দেশের প্রতি ভালোবাসা থেকে কিছু একটা ওরা যদি করে, এটাই আমাদের বড় প্রাপ্তি।’সূত্র: প্রথম আলো।

ShareTweet
Previous Post

খামে ঘুষ নিয়ে ভিডিও ভাইরাল ওসি মাহবুবকে প্রত্যাহার

Next Post

অবৈধ অভিবাসীদের সুখবর দিলো যুক্তরাজ্যের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

জার্মানিফেরত জাকির হোসেনের পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা
প্রধান খবর ২

জার্মানিফেরত জাকির হোসেনের পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা
প্রবাস জীবন-যাপন

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা

একটি ফিরিয়ে দেওয়া গল্প থেকে দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর
প্রবাস বিশেষ

একটি ফিরিয়ে দেওয়া গল্প থেকে দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর

বিশ্ব ডিম দিবস আজ
প্রবাস জীবন-যাপন

বিশ্ব ডিম দিবস আজ

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
প্রবাস জীবন-যাপন

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন

Next Post
অবৈধ অভিবাসীদের সুখবর দিলো যুক্তরাজ্যের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসীদের সুখবর দিলো যুক্তরাজ্যের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি

তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist