রবিবার, ৭ জুন, ২০২৬
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ৯ আগস্ট, ৪:১৩ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর
0 0
A A
অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেছেন।দ্য টাইমস অব ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতে থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে। কারণ, দেশে দলটির বিপুল সমর্থক আছে।তিনি আরও বলেন, বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব।অল্প সময়ের নোটিশে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনার দেশত্যাগের পর জয় জানিয়েছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কী হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য নয়। কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন।বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না। এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবে না। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, এ কথা সত্যি যে আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবেন না। কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার, আমরা তাই করব। আমরা তাদের একা ছেড়ে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি (শেখ হাসিনা) অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন।

শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে ‘গুজব’ বলে তা নাকচ করে দেন। তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয় বলে দাবি করেন তিনি। এ ধরনের কোনো পরিকল্পনাই (রাজনৈতিক আশ্রয় চাওয়া) ছিল না। আজ হোক বা কাল হোক, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং আশা করছি, বিএনপি ও আওয়ামী লীগের মাধ্যমেই সেটা হবে। তখন শেখ হাসিনা ফিরে আসবেন।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য বা পরিকল্পনা এখনও স্পষ্ট নয়।

সুত্রঃ কালবেলা

এম/এইচ

ShareTweet
Previous Post

বেবিচকের নতুন চেয়ারম্যান মঞ্জুর কবীর

Next Post

যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা, এখন তিনি সরকারের উপদেষ্টা

Related Posts

সংসদের বাজেট অধিবেশন শুরু
জাতীয়

সংসদের বাজেট অধিবেশন শুরু

রায়ের আগে কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন সোহেল রানা, কাঁদছিলেন স্বপ্না
আইন-বিচার

রায়ের আগে কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন সোহেল রানা, কাঁদছিলেন স্বপ্না

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম
নির্বাচিত খবর

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শামছুল আলম

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয়

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী

যুক্তরাষ্ট্রের এক হামলার জবাব দিতে দুই দেশে মিসাইল ছুড়লো ইরান!
নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রের এক হামলার জবাব দিতে দুই দেশে মিসাইল ছুড়লো ইরান!

Next Post
bd news bangla

যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা, এখন তিনি সরকারের উপদেষ্টা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’

‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’

রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist