চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শাহজান আলি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বন্ডবিল রেলগেট থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত শাহজান আলি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িয়া ফকিরাবাদ গ্রামের মৃত মকবুল প্রামানিকের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মাসুদ রানা জানান, শনিবার সকালে আলমডাঙ্গা বন্ডবিল রেলগেট এলাকায় একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে এমন সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাাঁড়িতে নেয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এইচ/














Discussion about this post