রবিবার, ৭ জুন, ২০২৬
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
bdnews bangla

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা

Share on FacebookShare on Twitter

দেশের দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী যখন বিমূঢ়, ঠিক তখন চট্টগ্রামে আরেক যুবককে নৃশংসভাবে হত্যার তথ্য জানা গেছে। তবে এবার ভাত খাইয়ে নয়, ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গানটি গেয়ে গেয়ে কিছু যুবক ২৪ বছর বয়সী শাহাদাত হোসেন নামে এক যুবককে দুই হাত বেঁধে মারধর করে হত্যা করেছে। ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও জানাজানি হয়েছে গত শনিবার।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট নগরের ২ নম্বর গেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর তার লাশ ফেলে রাখা হয়েছিল নগরের প্রবর্তক মোড়ের অদূরে বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায়।

এ ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় নিহতের চাচা মোহাম্মদ হারুন অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। কিন্তু সে সময় বিষয়টি আলোচনায় আসেনি। শাহাদাতকে মারধরের দৃশ্যের একটি ভিডিও ক্লিপ গত শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে নগর পুলিশ প্রশাসন।

জানা গেছে, নিহত শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়া জান ভূঁইয়া বাড়ির ছেলে। থাকতেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে।

মামলার বাদী জানান, শাহাদাত বিআরটিসি এলাকার ফলম-ীতে কাজ করতেন। দুই বছর আগে শারমীন আক্তার নামে এক নারীকে বিয়ে করেন।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ১৩ আগস্ট দুপুর ২টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে তার মোবাইল ফোনে কল করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে স্ত্রীকে জানান। কিন্তু গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন শারমীন। এ সময় শাহাদাতের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে বাদী দেখতে পান, নগরের প্রবর্তক মোড়ের অদূরে বদনাশাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে তার ভাতিজা শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে আছে।

এর আগে রাত ৯টার দিকে খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাতের নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই চমেক হাসপাতালে গিয়ে পুলিশের উপস্থিতিতে শাহাদাতের লাশ শনাক্ত করেন তার স্ত্রী শারমীন এবং মামলার বাদী হারুন। সেদিন রাতে মৃত অবস্থায় শাহাদাতকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।

পুলিশ জানায়, চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শাহাদাতের লাশ চমেকের ফরেনসিক মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, শাহাদাতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। বাদীর ধারণা, আসামিরা তার ভাতিজাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছে।

এ প্রসঙ্গে নগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে উচ্ছৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও আমাদের নজরে আসে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে জানতে পারি, মারধরের শিকার হতভাগ্য যুবকটিই শাহাদাত হোসেন। আমরা তার (শাহাদাত হোসেন) স্ত্রীকে থানায় ডেকে পাঠাই। থানায় এলে ওই ভিডিও তাকে দেখানো হলে ভিডিও চিত্রে দেখা যাওয়া যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন।’

ঘটনাটি অমানবিক এবং বর্বরতা বলে মন্তব্য করে সিএমপির এ কর্মকর্তা আরও বলেন, ‘শাহাদাতকে মারধরকারীদের শনাক্ত করে তাদের শিগগিরই আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহাদাতের দুই হাত দুই পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে গেয়ে মারধর করছে।

এ ইউ/

ShareTweet
Previous Post

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি জাহাজ চলাচল শুরুর তাগিদ

Next Post

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

Related Posts

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম
প্রবাস খেলা

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

রামিসা হত্যার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা
আইন-বিচার

রামিসা হত্যার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

আইসিইউ ফেরত দুই বছরের শিশুসহ মাকে গ্রেপ্তার করলো পুলিশ
বাংলাদেশ

আইসিইউ ফেরত দুই বছরের শিশুসহ মাকে গ্রেপ্তার করলো পুলিশ

গরুর মাংসের সঙ্গে রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩
বাংলাদেশ

গরুর মাংসের সঙ্গে রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল
বাংলাদেশ

৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল

Next Post
bdnewes bangla

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’

‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’

রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist